প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬, ৯:২১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২৬, ২:৩৭ পি.এম
চুয়াডাঙ্গা প্রেসক্লাবের গৌরবের ৬০ বছর পূর্তি সাংবাদিকতার ঐতিহ্য ও দায়িত্ববোধের ছয় দশক উদযাপন
বশিরুল আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা:
গৌরব, ঐতিহ্য ও সাংবাদিকতার দায়িত্ববোধের ছয় দশক পূর্ণ করেছে চুয়াডাঙ্গা প্রেসক্লাব। প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উপলক্ষে শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজন করা হয় বর্ণাঢ্য প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান।
১৯৬৬ সালে প্রতিষ্ঠিত চুয়াডাঙ্গা প্রেসক্লাব দীর্ঘ ছয় দশক ধরে জেলার সাংবাদিকতা, গণমাধ্যম ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন পরিণত হয় প্রবীণ ও নবীন সাংবাদিকদের এক মিলনমেলায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন। স্বাগত বক্তব্য ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাধারণ সম্পাদক শাহ আলম সনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা কামারুল আরেফিন, বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হুসাইন মালিক, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. বশিরুল আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফাহিম ফয়সাল, আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাহিদ হাসান ও সাধারণ সম্পাদক শাওন, জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম. আর. বাবু ও সাধারণ সম্পাদক নুর আলমসহ জেলার বিভিন্ন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
এছাড়া দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা ও উপজেলার আমন্ত্রিত সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।
ছয় দশকের পথচলায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব শুধু একটি সাংবাদিক সংগঠন হিসেবেই নয়, বরং জেলার মানুষের কথা বলা ও জনস্বার্থের বিষয়গুলো তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রেখে চলেছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনের মধ্য দিয়ে সাংবাদিকতার গৌরবময় ঐতিহ্য, পেশাগত দায়িত্বশীলতা ও আগামী দিনের পথচলার প্রত্যয় নতুন করে উচ্চারিত হয়।
গৌরবময় ৬০ বছরের পথ পেরিয়ে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী সাংবাদিক সমাজের পাশাপাশি জেলার মানুষের মধ্যেও সৃষ্টি করে উৎসবমুখর পরিবেশ।
সম্পাদক মন্ডলী
সম্পাদক ও প্রকাশক : মোঃ ইউসুফ আলী
হেড অব নিউজ ( মাল্টিমিডিয়া ) : রুবেল আহাম্মেদ নান্নু
Copyright © 2026 আমাদের পত্রিকা. All rights reserved.