মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে রাফি (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটিকে মিরপুর উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত মেডিকেল অফিসার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে হাসপাতালের ভাংচুরের অভিযোগ উঠেছে শিশুটির স্বজনদের বিরুদ্ধে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার নওদাপাড়া গ্রামের সাব্বিরের ছেলে রাফি পানিতে ডুবে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত মেডিকেল অফিসার পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মৃত্যুর খবর শুনে স্বজনরা ক্ষুব্ধ হয়ে হাসপাতালের ভেতরে ভাংচুর শুরু করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় হাসপাতালের পক্ষ থেকে বিষয়টি মিরপুর থানা পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে মিরপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আজিজ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে দ্রুত হাসপাতালে পৌঁছান। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে হাসপাতালের ভাংচুরের ঘটনা পরিদর্শনে যান মিরপুর থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান।

এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: পিযুষ কুমার জানান, সকালে পানিতে ডুবে মারা যাওয়া তিন বছরের একটি শিশু বাচ্চাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার দেখে শুনে শিশুটিকে মৃত ঘোষনা করেন। এর পরপরই মৃত শিশুটির ২০ থেকে ২৫ জন স্বজন কর্তব্যরত চিকিসৎক ও হাসপাতালে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এতে চিকিৎসকসহ ৪-৫ জন গুরুত্বর আহত হয়। পরিবেশ স্বাভাবিক করার স্বার্থে মিরপুর থানা পুলিশকে জানালে তারা দ্রুত এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।অভিযোগের আলোকে স্থানীয় থানা পুলিশ আইনী ব্যবস্থা নেবে বলে আশ্বস্ত করেছেন। এঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ নিরাপত্তাহীনতায় ভূগছেন বলে জানিয়েছেন ডা: পিযুষ কুমার।
সম্পাদক মন্ডলী
সম্পাদক ও প্রকাশক : মোঃ ইউসুফ আলী
হেড অব নিউজ ( মাল্টিমিডিয়া ) : রুবেল আহাম্মেদ নান্নু
Copyright © 2026 আমাদের পত্রিকা. All rights reserved.