প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬, ৯:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬, ৮:১৬ পি.এম
হারিয়ে যাওয়া ৫৬টি মোবাইল ফোন হস্তান্তর
আব্দল জাব্বার রাজশসহী প্রতিনিধিঃ
রাজশাহীতে গতকাল ২০ সেপ্টেম্বর বেলা ১১.০০ ঘটিকায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্সরুমে রাজশাহীর পুলিশ সুপার,জনাব মোঃ মামুন অর রশিদ উদ্ধারকৃত ৫৬ টি মোবাইল ফোন প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে দিলেন।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), এ.টি.এম. মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সাবিনা ইয়াসমিনসহ জেলা পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ।
রাজশাহী জেলার ৮টি থানায় ফোন হারানো ৫৬ ব্যক্তি বিভিন্ন সময় সাধারণ ডায়েরি করেন। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার, কার্যালয়ের আইসিটি শাখা, রাজশাহী ৫৬ টি মোবাইল ফোন উদ্ধার করেন।
উল্লেখ্য, ৫৬ টি মোবাইল ফোনের মধ্যে ভিভো ১১ টি, স্যামস্যাং ১০ টি, শাওমি ০৭ টি, রিয়েলমি ০৮ টি, ইনফিনিক্স ০৩ টি, আইটেল ০১ টি, টেকনো ০৩টি, ওপো ০২ টি ,ওয়ালটন ৪টি, নোকিয়া ০২ টি, জিডিএল ০১টি, পোকো ০২টি, ও সিম্ফোনি ০২ টি।
রাজশাহী জেলার পুলিশ সুপার, জনাব মোঃ মামুন অর রশিদ বলেন, প্রকৃত মালিকের নিকট উদ্ধারকৃত ফোন ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। আমি মনে করি, এই সাফল্যের পরিধি আগামীতে আরও বিস্তৃত হবে।
হারানো ফোন ফিরে পেয়ে মোবাইল ফোনের মালিকগণ অনেক খুশি। তাঁরা রাজশাহী জেলা পুলিশের এই ভালো কাজের ভূয়শী প্রশংসা করেন। তাঁরা বিশ্বাস করেন রাজশাহী জেলা পুলিশ আগামীতেও এভাবে জনগণের পাশে থেকে নিরবচ্ছিন্নভাবে সেবা প্রদান করে যাবে। এ সময় তাঁরা রাজশাহী জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সম্পাদক মন্ডলী
সম্পাদক ও প্রকাশক : মোঃ ইউসুফ আলী
হেড অব নিউজ ( মাল্টিমিডিয়া ) : রুবেল আহাম্মেদ নান্নু
Copyright © 2026 আমাদের পত্রিকা. All rights reserved.