প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩, ২০২৬, ৩:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬, ৫:১৮ পি.এম
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালের ট্রফি উন্মোচন
বশিরুল আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বহুল প্রতীক্ষিত ফাইনালকে ঘিরে উন্মোচন করা হয়েছে ট্রফি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় চুয়াডাঙ্গা পৌরসভা ও আলমডাঙ্গা উপজেলা দলের মধ্যকার ফাইনাল খেলার আগে আনুষ্ঠানিকভাবে ট্রফি উন্মোচন করা হয়।
ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ এবং আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তারসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ফাইনাল ম্যাচকে ঘিরে চুয়াডাঙ্গার ক্রীড়াঙ্গনে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ফুটবলপ্রেমীরা মাঠে উপস্থিত হয়ে দুই দলের লড়াই উপভোগ করার প্রস্তুতি নিয়েছেন।
ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে ফাইনাল ম্যাচের আনুষ্ঠানিকতা আরও প্রাণবন্ত হয়ে ওঠে। দীর্ঘ প্রতিযোগিতার পর শিরোপা নির্ধারণী এই ম্যাচে চুয়াডাঙ্গা পৌরসভা ও আলমডাঙ্গা উপজেলা দলের খেলোয়াড়রা নিজেদের সেরা নৈপুণ্য প্রদর্শনের প্রত্যয় ব্যক্ত করেন।
আয়োজকরা জানান, জেলা প্রশাসক গোল্ডকাপের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার, তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশ এবং জেলার ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করাই অন্যতম লক্ষ্য।
সম্পাদক মন্ডলী
সম্পাদক ও প্রকাশক : মোঃ ইউসুফ আলী
হেড অব নিউজ ( মাল্টিমিডিয়া ) : রুবেল আহাম্মেদ নান্নু
Copyright © 2026 আমাদের পত্রিকা. All rights reserved.