আরিফুল ইসলাম আরিফ, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর আয়োজনে "দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০ টার দিকে নীলফামারী টিটিসি-র 'নীলাচল' সভাকক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সার্বিক দিকনির্দেশনায় এই সেমিনারের আয়োজন করা হয়।
নীলফামারী টিটিসি-র অধ্যক্ষ মোহাম্মদ মাসুদ রানা এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোহসীন।
সেমিনারে বক্তারা কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, দক্ষ জনশক্তি গড়ে তোলার মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা এবং অভিবাসন প্রক্রিয়াকে নিরাপদ ও সুশৃঙ্খল করা অত্যন্ত জরুরি। কারিগরি প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজেদের উপযুক্ত হিসেবে গড়ে তুলতে যুবসমাজকে আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে নীলফামারী টিটিসি-র শিক্ষক, কর্মকর্তা ও বিপুল সংখ্যক প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলী
সম্পাদক ও প্রকাশক : মোঃ ইউসুফ আলী
হেড অব নিউজ ( মাল্টিমিডিয়া ) : রুবেল আহাম্মেদ নান্নু
Copyright © 2026 আমাদের পত্রিকা. All rights reserved.