জাতীয় নাগরিক পার্টি—এনসিপির বর্তমান মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে পুরোনো ল্যাপটপ চুরির অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ২০১৯ সালে ছাত্র ফেডারেশনের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর ল্যাপটপ চুরির অভিযোগ উঠেছিল নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে।
রাশেদ খানের দাবি, ওই অভিযোগের পর ছাত্র ফেডারেশনের তৎকালীন দায়িত্বশীল নেতারা তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে নাসীরুদ্দীন পাটওয়ারীকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছিল বলে দাবি করেন তিনি।
নিজের দাবির সমর্থনে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের পুরোনো একটি বহিষ্কারসংক্রান্ত নোটিশের ছবিও পোস্টের কমেন্টে দেন রাশেদ খান। ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারীর রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও বিভিন্ন মন্তব্য করেন প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী। তবে এসব অভিযোগের পক্ষে স্বাধীনভাবে যাচাই করা কোনো নতুন তথ্য পোস্টে তুলে ধরেননি তিনি।
এদিকে, রাশেদ খানের এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত কোনো বক্তব্য দেননি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি নিয়ে আলোচনা ও প্রতিক্রিয়া দেখা গেলেও, অভিযোগগুলোর সত্যতা নিয়ে সংশ্লিষ্ট অন্য পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক মন্ডলী
সম্পাদক ও প্রকাশক : মোঃ ইউসুফ আলী
হেড অব নিউজ ( মাল্টিমিডিয়া ) : রুবেল আহাম্মেদ নান্নু
Copyright © 2026 আমাদের পত্রিকা. All rights reserved.