আরিফুল ইসলাম আরিফ, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীতে সুস্থ জীবনের জন্য সঠিক খাদ্যাভ্যাস ও সুষম পুষ্টির গুরুত্ব তুলে ধরে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)-এর আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড, মোহাম্মদ আব্দুর রাজ্জাক সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারীর সিভিল সার্জন ডা: মোহাম্মদ জাহাঙ্গীর কবির এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, “স্বাস্থ্যই সকল সুখের মূল। সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় পুষ্টিকর খাবার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। এ ধরনের সেমিনার পুষ্টিবিষয়ক সচেতনতা তৈরি ও বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথিরা দৈনন্দিন খাদ্য তালিকায় পুষ্টিগুণসমৃদ্ধ শাকসবজি ও ফলমূলের পর্যাপ্ত ব্যবহার নিশ্চিত করার পরামর্শ দেন। বক্তারা পুষ্টিকর ও সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলার মাধ্যমে জনস্বাস্থ্য নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেন। সেমিনারে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, শিক্ষক, গণমাধ্যমকর্মী এবং রেস্তোরাঁ মালিক পক্ষের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলী
সম্পাদক ও প্রকাশক : মোঃ ইউসুফ আলী
হেড অব নিউজ ( মাল্টিমিডিয়া ) : রুবেল আহাম্মেদ নান্নু
Copyright © 2026 আমাদের পত্রিকা. All rights reserved.