মোঃ হুমায়ুন কবির, জীবননগর, চুয়াডাঙ্গা ষ্টাফ রিপোর্টার :
চুয়াডাঙ্গার জীবননগরে সড়ক দুর্ঘটনায় আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর বয়সী এক অজ্ঞাতনামা নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর ৪টার দিকে জীবননগর-কালীগঞ্জ মহাসড়কের হাসাদাহ ইউনিয়নের কন্দর্পপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয়দের ধারণা। কয়েক দিন ধরে তাকে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতে দেখা যায়। মঙ্গলবার ভোরে স্থানীয়রা সড়কের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন।
খবর পেয়ে জীবননগর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে যায়। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, রাতে দূর পাল্লার পরিবহন দ্বারা এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে, নারীর মরদেহ বর্তমানে থানায় রয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক মন্ডলী
সম্পাদক ও প্রকাশক : মোঃ ইউসুফ আলী
হেড অব নিউজ ( মাল্টিমিডিয়া ) : রুবেল আহাম্মেদ নান্নু
Copyright © 2026 আমাদের পত্রিকা. All rights reserved.