সামসু উদ্দিন বাবু, কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা। এ সময় পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তারা।
বুধবার সকাল ১১টার দিকে উপজেলার ৬নং কাদিপুর ইউনিয়নের কাদিপুর শিববাড়িসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করা হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপল দাস, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মহিত বাবলু এবং কাদিপুর ইউনিয়নের বিট অফিসার এসআই মুহিদ আহমদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এ সময় কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, গতবারের তুলনায় এবার আরও জোরদার নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ সদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশসহ সংশ্লিষ্ট সবাই সতর্ক অবস্থানে রয়েছেন।
সম্পাদক মন্ডলী
সম্পাদক ও প্রকাশক : মোঃ ইউসুফ আলী
হেড অব নিউজ ( মাল্টিমিডিয়া ) : রুবেল আহাম্মেদ নান্নু
Copyright © 2026 আমাদের পত্রিকা. All rights reserved.