সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ঘিলাতলীতে হযরত আব্দুল্লাহ বিন আতিক (রাদিয়াল্লাহু তাআলা আনহু) বালক-বালিকা মডেল মাদ্রাসা ও এতিমখানার নতুন ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, সমাজসেবক, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মাওলানা ইকবাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আব্দুল হালিম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা শায়েখ আব্দুল কাদির হাসনাবাদী। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ আতাউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা শায়েখ আব্দুল কাদির হাসনাবাদী বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানে দান-খয়রাত ও সহযোগিতা করা একটি মহৎ কাজ। এর মাধ্যমে মহান আল্লাহ তাআলা মানুষের মর্যাদা বৃদ্ধি করেন। তিনি মাদ্রাসাকে নবীজি হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ও শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি দ্বীনি শিক্ষার প্রসার এবং এতিম শিশুদের শিক্ষার সুযোগ সম্প্রসারণে গ্রামবাসীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন মাদ্রাসার উপদেষ্টা ও তরুণ সমাজসেবক মো. আব্দুল মনাফ, বর্তমান ইউপি সদস্য আলাউদ্দিন, মো. জমির হোসেন, মোঃ আলী আকবর,অত্র মাদ্রাসার কোষাধ্যক্ষ রাসেল মাস্টার,সেক্রেটারী রফিক মিয়া, যুবকদের পক্ষে মামুন মিয়া ও শাহজাহানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মাদ্রাসার প্রতিষ্ঠাতাগণ হলেন—মাওলানা শায়েখ আব্দুল কাদির, মো. সাদেক মিয়া, মো. কালা মিয়া, মাওলানা আজহারুল ইসলাম, অত্র মাদ্রাসার মোহতামীম মাওলানা আতিকুর রহমান ও ক্বারী এনামুল হাসান। তাঁদের সম্মিলিত উদ্যোগ ও প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে। মাদ্রাসার নতুন ভবন নির্মাণে সহযোগিতা করেছেন লন্ডনপ্রবাসী শায়েখ সাদেকুর রহমান ও তাঁর পিতা আলহাজ আতাউর রহমান। এ ছাড়া মাদ্রাসার জন্য জমি দান করেছেন মনতাজ মিয়া, আব্দুর রহমান ও মোছা. আরিযা খাতুন।
নতুন ভবন উদ্বোধনের মধ্য দিয়ে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত ব্যক্তিরা। তাঁরা বলেন, ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার, পবিত্র কোরআন-সুন্নাহর শিক্ষা বিস্তার এবং এতিম ও অসহায় শিশুদের শিক্ষার সুযোগ সৃষ্টিতে এ প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ সময় তাঁরা মাদ্রাসার সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ অগ্রযাত্রায় স্থানীয় এলাকাবাসী, প্রবাসী ও বিত্তবানদের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
সম্পাদক মন্ডলী
সম্পাদক ও প্রকাশক : মোঃ ইউসুফ আলী
হেড অব নিউজ ( মাল্টিমিডিয়া ) : রুবেল আহাম্মেদ নান্নু
Copyright © 2026 আমাদের পত্রিকা. All rights reserved.