কাজী আলী আকবর, দর্শনা, চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গার দর্শনায় দর্শনা পৌর বিএনপির সাবেক সভাপতি মরহুম হাজী খন্দকার শওকত আলীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দর্শনা পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে মরহুমের রাজনৈতিক জীবন, সাংগঠনিক অবদান ও স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক হাবিবুর রহমান বুলেটের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক এনামুল হক শাহ মুকুল।
স্মরণসভায় বক্তারা মরহুম হাজী খন্দকার শওকত আলীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর জীবনের ভালো কাজ ও অবদান স্মরণ করেন।
অনুষ্ঠান শেষে মরহুম হাজী খন্দকার শওকত আলীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাঁর সকল ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা জানানো হয়। পাশাপাশি তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দানের জন্যও দোয়া করা হয়।
মরহুম হাজী খন্দকার শওকত আলীর রুহের মাগফিরাত কামনা করে উপস্থিত সবাই মহান আল্লাহর কাছে তাঁর জন্য জান্নাতুল ফেরদৌস প্রার্থনা করেন।
আমিন।
সম্পাদক মন্ডলী
সম্পাদক ও প্রকাশক : মোঃ ইউসুফ আলী
হেড অব নিউজ ( মাল্টিমিডিয়া ) : রুবেল আহাম্মেদ নান্নু
Copyright © 2026 আমাদের পত্রিকা. All rights reserved.