সামসু উদ্দিন বাবু, কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কুলাউড়ায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন এবং পূজামণ্ডপসহ গুরুত্বপূর্ণ স্থানের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ফোর্স মোবিলাইজেশন মহড়া দিয়েছে কুলাউড়া থানা পুলিশ। বৃহস্পতিবার মৌলভীবাজারের পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের তত্ত্বাবধানে এবং কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্নার নেতৃত্বে এ মহড়া অনুষ্ঠিত হয়।
কুলাউড়া উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান এবং পূজামণ্ডপকেন্দ্রিক এলাকায় এ বিশেষ মহড়া পরিচালনা করা হয়। এ সময় জরুরি পরিস্থিতিতে দ্রুত পুলিশ ফোর্স মোতায়েন, সমন্বিতভাবে দায়িত্ব পালন এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশের প্রস্তুতি যাচাই করা হয়।
পাশাপাশি, উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ চেকপোস্ট পরিচালনা করে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের পরিচয় যাচাই করা হয়। এ সময় বৈধ ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করা হয়। এছাড়া নম্বরপ্লেটবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা রক্ষা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে কুলাউড়া থানা পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। সবার সম্মিলিত সহযোগিতায় নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে কুলাউড়া থানা পুলিশ বদ্ধপরিকর।
সম্পাদক মন্ডলী
সম্পাদক ও প্রকাশক : মোঃ ইউসুফ আলী
হেড অব নিউজ ( মাল্টিমিডিয়া ) : রুবেল আহাম্মেদ নান্নু
Copyright © 2026 আমাদের পত্রিকা. All rights reserved.