বশিরুল আলম, চুয়াডাঙ্গা সিনিয়র স্টাফ রিপোর্টার:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার তদন্তে প্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। সোমবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে উপজেলার লাল ব্রিজের ওপর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার গ্রেপ্তার দুজনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কুষ্টিয়া জেলার মিরপুর থানার বাজিতপুর গ্রামের মোঃ আতিয়ার রহমানের ছেলে মোঃ জিহাদ (৩৬) এবং চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার গোবিন্দপুর (মিয়াপাড়া) গ্রামের মোঃ ফরজন আলীর ছেলে মোঃ আব্দুর রাজ্জাক (৪২)।
আলমডাঙ্গা থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, আলমডাঙ্গা থানার মামলা নম্বর-১৩, তারিখ ১৬ অক্টোবর ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক)/৪০/৪১ ধারায় দায়ের করা মামলার তদন্তে তাঁদের সংশ্লিষ্টতা পাওয়ার পর গ্রেপ্তার করা হয়।
আলমডাঙ্গা থানার এসআই (নিঃ) মোঃ শাহরিয়ার হোসেন রুবেল সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মঙ্গলবার তাঁদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সম্পাদক মন্ডলী
সম্পাদক ও প্রকাশক : মোঃ ইউসুফ আলী
হেড অব নিউজ ( মাল্টিমিডিয়া ) : রুবেল আহাম্মেদ নান্নু
Copyright © 2026 আমাদের পত্রিকা. All rights reserved.