বশিরুল আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা :
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করে জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে বিভিন্ন স্থানে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তার।
বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর শহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় শহরের ব্যবসায়ীদের ফুটপাতের ওপর মালামাল রেখে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার তাগিদ দেন তিনি।
ফুটপাত দখল করে মালামাল রাখার কারণে সাধারণ মানুষকে চলাচলে ভোগান্তিতে পড়তে হয়। এ সমস্যা দূর করতে ব্যবসায়ীদের ফুটপাত দখলমুক্ত রাখা এবং জনসাধারণের চলাচলের পথ উন্মুক্ত রাখার আহ্বান জানান ইউএনও।
শহরের যানজট নিরসন, পথচারীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং জনদুর্ভোগ কমাতে প্রশাসনের এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। পৌর শহরের সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।
সম্পাদক মন্ডলী
সম্পাদক ও প্রকাশক : মোঃ ইউসুফ আলী
হেড অব নিউজ ( মাল্টিমিডিয়া ) : রুবেল আহাম্মেদ নান্নু
Copyright © 2026 আমাদের পত্রিকা. All rights reserved.