আরিফুল ইসলাম আরিফ, নীলফামারী প্রতিনিধি:
নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে দিনব্যাপী নানা সচেতনতামূলক কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। বিআরটিএ নীলফামারী সার্কেলের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে দিনব্যাপী জেলা শহরের প্রধান প্রধান সড়ক, বিভিন্ন যানবাহন ও স্থানীয় বাজারে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক প্রচার চালানো হয় এবং সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
পরবর্তীতে সন্ধ্যায় জেলা শহরের প্রাণকেন্দ্র শহীদ মিনার, চৌরঙ্গী মোড় এবং কেন্দ্রীয় বাস টার্মিনালে সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধিতে ভিডিও প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি) প্রদর্শিত হয়। এ সময় চালক, যাত্রী ও পথচারীদের ট্রাফিক আইন মেনে চলা এবং নিরাপদে গাড়ি চালানোর আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে বিআরটিএ নীলফামারী সার্কেলের মোটরযান পরিদর্শক মো. মেহেদী হাসান, মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট রোহান সরকার রঞ্জু, আমিনুল ইসলাম ও কামাল হোসেনসহ সংস্থার কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলী
সম্পাদক ও প্রকাশক : মোঃ ইউসুফ আলী
হেড অব নিউজ ( মাল্টিমিডিয়া ) : রুবেল আহাম্মেদ নান্নু
Copyright © 2026 আমাদের পত্রিকা. All rights reserved.