মোঃ হানিফ মিয়া, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর পলাশ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকালে পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান মো. সুলতান উদ্দিন। প্রধান অতিথি ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি মো. আলম মোল্লা। প্রধান আলোচক ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা সাহিদা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ বিয়াম ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ মো. মোস্তফা কামাল, পলাশ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আরিফ পাঠান এবং পলাশ থানা সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ মো. আমীর হোসাইন গাজী।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক অঞ্জন পালসহ সংগঠনের সদস্য ও শিক্ষক-কর্মচারীরা। সভায় সংগঠনের কার্যক্রম, আর্থিক ব্যবস্থাপনা এবং শিক্ষক-কর্মচারীদের পারস্পরিক সহযোগিতা ও আর্থিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।
সম্পাদক মন্ডলী
সম্পাদক ও প্রকাশক : মোঃ ইউসুফ আলী
হেড অব নিউজ ( মাল্টিমিডিয়া ) : রুবেল আহাম্মেদ নান্নু
Copyright © 2026 আমাদের পত্রিকা. All rights reserved.