বশিরুল আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বন্ধ ঘোষিত লোকমান ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সরকারি নির্দেশনা উপেক্ষা করে অস্ত্রোপচার এবং সিজারের পর প্রসূতির মৃত্যুর ঘটনায় ক্লিনিকের মালিক মোঃ লুৎফর রহমানকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার আদালত পরিচালনা করেন আলমডাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদি জিয়া উদ্দিন আহমেদ সাঈদ।
উল্লেখ্য, সিজারের পর সোনিয়া নামে এক প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কুষ্টিয়ায় নেওয়া হয়। পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর মাত্র দুই দিন আগে ভ্রাম্যমাণ আদালত ক্লিনিকটিকে জরিমানা করে অপারেশন বন্ধের নির্দেশ দিয়েছিলেন বলে জানা গেছে।
এ ঘটনায় ক্লিনিকটির চিকিৎসাসেবা ও রোগীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং চিকিৎসাসেবার মান নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
সম্পাদক মন্ডলী
সম্পাদক ও প্রকাশক : মোঃ ইউসুফ আলী
হেড অব নিউজ ( মাল্টিমিডিয়া ) : রুবেল আহাম্মেদ নান্নু
Copyright © 2026 আমাদের পত্রিকা. All rights reserved.