বশিরুল আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা:
আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়াগামী লংমার্চ কর্মসূচি সফল করার লক্ষ্যে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টায় আলমডাঙ্গা উপজেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও ডাউকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইউসুফ আলী।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন। তিনি লংমার্চ কর্মসূচি সফল করতে দলীয় জনশক্তির ব্যাপক প্রস্তুতি ও অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জনগণের অধিকার আদায় এবং উত্থাপিত সাত দফা দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, জেলা যুব বিভাগের সভাপতি ও আলমডাঙ্গা পৌরসভার মেয়র পদপ্রার্থী শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু এবং আলমডাঙ্গা পৌর জামায়াতের আমির মাহের আলী।
এ ছাড়া উপস্থিত ছিলেন পৌর জামায়াতের সেক্রেটারি মুসলিম উদ্দিন, পৌর নায়েবে আমির মাওলানা জুলফিকার আলীসহ উপজেলা ও পৌর শাখার অন্যান্য নেতৃবৃন্দ। সভাটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ও বেলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মামুন রেজা। সভায় আগামী ৩১ অক্টোবরের লংমার্চ কর্মসূচি সফল করতে সাংগঠনিক প্রস্তুতি জোরদার, নেতাকর্মীদের অংশগ্রহণ এবং সাত দফা দাবি বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সম্পাদক মন্ডলী
সম্পাদক ও প্রকাশক : মোঃ ইউসুফ আলী
হেড অব নিউজ ( মাল্টিমিডিয়া ) : রুবেল আহাম্মেদ নান্নু
Copyright © 2026 আমাদের পত্রিকা. All rights reserved.