সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার রইছপুর গ্রামে পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে আপন ভাইদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। এ বিরোধের জেরে আবুল হোসেন (৫০) নামের এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে।
অন্যদিকে, প্রতিপক্ষের বাড়িতে ফলের গাছ কেটে ফেলা এবং চার লাখ টাকা ও এক ভরি স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন তাজুদ আলীর স্ত্রী হাজেরা খাতুন। তাঁর পরিবারের সদস্যরা প্রবাসে রয়েছেন বলে জানা গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার বিকেল আনুমানিক ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রইছপুর গ্রামে আবুল হোসেনের বসতবাড়িতে এ ঘটনা ঘটে।
আবুল হোসেনের অভিযোগ, তাঁদের বাবার রেখে যাওয়া পৈতৃক সম্পত্তির মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিন ধরে ভাইদের মধ্যে বিরোধ চলছে। এ নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ হলেও সমাধান হয়নি এবং দীর্ঘ দিন ধরে ঐ সম্পত্তি পতিত ওই রয়েছে বলে অভিযোগ করেন আবুল হোসেন। পরে সম্পত্তির স্বত্ব ও বাটোয়ারা চেয়ে আদালতে মামলা করা হয়। তাঁর দাবি, মামলার জেরে রুস্তম আলীর নেতৃত্বে কয়েকজন ব্যক্তি দা, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে তাঁর বাড়িতে হামলা চালিয়ে তাঁকে মারধর করেন। এ ঘটনায় রুস্তম আলীসহ ১২ জনের বিরুদ্ধে লিখিত একটি অভিযোগ করা হয়েছে।
অন্যদিকে, হাজেরা খাতুন অভিযোগ করেন, প্রতিপক্ষের লোকজন তাঁদের বাড়ির বিভিন্ন ফলের গাছ কেটে ফেলেছেন এবং চার লাখ টাকা ও এক ভরি স্বর্ণালংকার নিয়ে গেছেন। এসব অভিযোগের বিষয়ে প্রতিপক্ষের বক্তব্য এসব বিষয় মিথ্যা ও ভিত্তিহীন দাবি করেন আবুল হোসেন। দীর্ঘদিনের পারিবারিক জমি বিরোধকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগের ঘটনায় এলাকায় বিরোধের সুষ্ঠু নিষ্পত্তি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং আইন অনুযায়ী প্রতিকার চেয়ে প্রশাসনের প্রতি প্রত্যাশা করেছেন।
এই বিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি)তরিকুল ইসলাম তালুকদার বলেন, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে উভয় পক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ হয়েছে। সরজমিন তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সম্পাদক মন্ডলী
সম্পাদক ও প্রকাশক : মোঃ ইউসুফ আলী
হেড অব নিউজ ( মাল্টিমিডিয়া ) : রুবেল আহাম্মেদ নান্নু
Copyright © 2026 আমাদের পত্রিকা. All rights reserved.