রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন। এ সময় তিনি বগুড়ার উন্নয়ন অগ্রযাত্রা ত্বরান্বিত করা এবং দেশবাসীর জীবনমান উন্নয়নে সহযোগিতা কামনা করেন।
বৃহস্পতিবার বেলা সোয়া ১২টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন সংসদ সদস্য মোশারফ হোসেন। এ সময় তার সহধর্মিণীও উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে মোশারফ হোসেন বলেন, দীর্ঘ প্রায় ২০ বছর ধরে বগুড়া উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে। জেলার উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে তিনি রাষ্ট্রপতির সদয় সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে সারা দেশের মানুষের জীবনমান উন্নয়নেও সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার বাস্তবায়নে কাজ করে যাওয়ার আহ্বান জানানোর বিষয়টিও উল্লেখ করেন সংসদ সদস্য মোশারফ হোসেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন তিনি। বগুড়ার উন্নয়ন ত্বরান্বিত করা এবং দেশবাসীর জীবনমান উন্নয়নে সহযোগিতা কামনার মধ্য দিয়ে রাষ্ট্রপতির সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সম্পাদক মন্ডলী
সম্পাদক ও প্রকাশক : মোঃ ইউসুফ আলী
হেড অব নিউজ ( মাল্টিমিডিয়া ) : রুবেল আহাম্মেদ নান্নু
Copyright © 2026 আমাদের পত্রিকা. All rights reserved.