মোঃ জহির উল্লাহ, ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রতিনিধি:
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টায় জেলা প্রশাসন, ব্রাহ্মণবাড়িয়া ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বাস্তবায়নে শহরের ফারুকী পার্ক (অবকাশ)-এ এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈকত ভট্টাচার্য, সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সার্ভেয়ার কাজী খায়রুল ইসলাম, ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক শেখ আরিফ বিল্লাহ আজিজী, বিডি ক্লিন ব্রাহ্মণবাড়িয়ার সমন্বয়ক শোয়ান, পৌরসভার সুপারভাইজার গোলাম মোস্তফাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। অভিযানে ডেঙ্গু প্রতিরোধে পরিবেশ পরিচ্ছন্ন রাখা, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়; এ ক্ষেত্রে প্রত্যেক নাগরিকের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ জরুরি। নিজ নিজ বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মস্থল এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও ডেঙ্গুমুক্ত ব্রাহ্মণবাড়িয়া গড়ে তোলার আহ্বান জানানো হয়।
সম্পাদক মন্ডলী
সম্পাদক ও প্রকাশক : মোঃ ইউসুফ আলী
হেড অব নিউজ ( মাল্টিমিডিয়া ) : রুবেল আহাম্মেদ নান্নু
Copyright © 2026 আমাদের পত্রিকা. All rights reserved.