শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
এতিম ৫ কন্যার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের পাশে সরকার : তথ্যপ্রযুক্তি মন্ত্রী পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র শান্তি : স্থানীয় সরকার মন্ত্রী দেশের সর্বস্তরের মানুষের কাছে প্রযুক্তি ও সেবা পৌঁছে দিতে হবে: ড. মুহাম্মদ ইউনূস আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গর্ভেশ্বরী শ্মশান কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০ পিচ ট্যাপেন্টাডলসহ নারীসহ গ্রেপ্তার ২ দর্শনায় পাখিভ্যানে মাদক পাচারের চেষ্টা, ৬৮ বোতল এসকাপ সিরাপ উদ্ধার
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
আলমডাঙ্গায় পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি রোপণ করা হলো ৯০ মেহগনি চারা
/ ৫৭ বার
প্রকাশিত : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

বশিরুল আলম, চুয়াডাঙ্গা সিনিয়র স্টাফ রিপোর্টার:

পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বাড়াতে আলমডাঙ্গায় দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে উপজেলা আনসার ও ভিডিপি। মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ডাউকি ইউনিয়নের বকসিপুর শ্মশানঘাট এলাকায় এ কর্মসূচি চলে। এ সময় বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি ৯০টি মেহগনি গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা কমান্ড্যান্ট ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম। তিনি বলেন, পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়, সবার। সুন্দর ও বাসযোগ্য পরিবেশের জন্য পরিচ্ছন্নতার পাশাপাশি বেশি করে গাছ লাগাতে হবে। রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে।

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি কমাতে গাছের ভূমিকার কথা উল্লেখ করে তিনি নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে আনসার ও ভিডিপির সদস্যরা বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজের পাশাপাশি পরিবেশ রক্ষায়ও ভবিষ্যতে আরও উদ্যোগ নেবেন বলে আশা প্রকাশ করেন।

কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আলমডাঙ্গা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আসাদুর রহমান। এ সময় উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক মো. আবদুল্লাহ আল মাহমুদ এবং উপজেলা আনসার কোম্পানি কমান্ডার মুক্তার আলী উপস্থিত ছিলেন। কর্মসূচিতে উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভার আনসার-ভিডিপির ভাতাভোগী সদস্যরা অংশ নেন। তাঁরা বকসিপুর শ্মশানঘাট এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি বিভিন্ন স্থানে ৯০টি মেহগনি গাছের চারা রোপণ করেন।

Share this news as a Photo Card

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ
29 September 2026

আলমডাঙ্গায় পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি রোপণ করা হলো ৯০ মেহগনি চারা

dailyamaderpatrika.com |
amaderpatrikaofficial
@AmaderPatrika