
নিজস্ব প্রতিবেদক:
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমির আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, বিএনপি ও আওয়ামীলীগ ইসলামের নামে নয়, ইসলামে পরিবর্তন করে না। জামায়াতে ইসলাম ইসলামের পরিবর্তন শুরু করেছে । আজ জামাতের মধ্যে টুপি পাঞ্জাবি নেই, দাড়ি নেই, পর্দা নেই। তারা মহিলাদের দিয়ে বাসকেট বল খেলা শুরু করেছে।
শরীয়তপুরের সদর উপজেলা মডেল মসজিদ এর নিচতলার সম্মেলন কক্ষে, মঙ্গলবার বাদ আছর অনুষ্ঠিত ওলামা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় তিনি ওলেমা মাশায়েকদের ঐক্যবদ্ধভাবে জামায়াতে ইসলামীর শরিয়া বিরুধী কার্যকলাপকে প্রতিহত করার আহবান জানান।
জাতীয় ওলামা মাশায়েক পরিষদ এর শরীয়তপুর জেলা শাখার সভাপতি মুফতি তোফায়েল আহমাদ কাসেমী এর সভাপতিত্বে ও জাতীয় ওলামা মাশায়েখ আইমা পরিষদ শরীয়তপুর জেলা শাখা
সাধারণ সম্পাদক মুফতি মনির হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধান অতিথির একান্ত সচিব, মাওলানা আবু বকর ওলামা-মাশায়েখ আইমা পরিষদ শরীয়তপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা আলহাজ্ব হযরত মাওলানা আল্লামা শওকত আলী, উপদেষ্টা আলহাজ্ব হযরত মাওলানা আবু বকর, বাংলাদেশ মুজাহিদ কমিটি ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব হাফেজ কেরামত আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট সরদার মোহাম্মদ মানিক মিয়া সরদার,জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এচ এম আহসান হাবীব, ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার সহ-সভাপতি হাফিজুর রহমান শরীয়তপুরী, ও মাওলানা মুফতি সাইফুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলার সেক্রেটারি মাওলানা জাহিদ হাসান, অ্যাডভোকেট মুন্সী মুরাদ হোসেন সহ জেলা ও সদর উপজেলার নেতৃবৃন্দ।

