শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
এতিম ৫ কন্যার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের পাশে সরকার : তথ্যপ্রযুক্তি মন্ত্রী পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র শান্তি : স্থানীয় সরকার মন্ত্রী দেশের সর্বস্তরের মানুষের কাছে প্রযুক্তি ও সেবা পৌঁছে দিতে হবে: ড. মুহাম্মদ ইউনূস আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গর্ভেশ্বরী শ্মশান কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০ পিচ ট্যাপেন্টাডলসহ নারীসহ গ্রেপ্তার ২ দর্শনায় পাখিভ্যানে মাদক পাচারের চেষ্টা, ৬৮ বোতল এসকাপ সিরাপ উদ্ধার
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
আলমডাঙ্গায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
/ ৪৪ বার
প্রকাশিত : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১:৫৪ অপরাহ্ন

বশিরুল আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা:

“দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে আন্তর্জাতিক প্রবীণ দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল, উপজেলা সমাজসেবা অফিসার মো. সাজ্জাদ হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন, উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন মিয়া, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. বশিরুল আলম এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফাহিম ফয়সাল।

এ সময় উপজেলার বিভিন্ন এলাকার প্রবীণ ব্যক্তিবর্গ, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মানুষের গড় আয়ু বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যাও বাড়ছে। তাই প্রবীণদের সম্মান, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, সামাজিক মর্যাদা ও পারিবারিক সহায়তা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। প্রবীণদের অভিজ্ঞতা ও জ্ঞানকে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে কাজে লাগানোর ওপরও গুরুত্বারোপ করা হয়।

আলোচনায় আরও বলা হয়, দীর্ঘ জীবন যেন শুধু বয়স বৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ না থাকে; বরং প্রবীণদের সুস্থ, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সক্রিয় জীবন নিশ্চিত করাই হওয়া উচিত সমাজের অন্যতম দায়িত্ব।
আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা।

Share this news as a Photo Card

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ
01 October 2026

আলমডাঙ্গায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

dailyamaderpatrika.com |
amaderpatrikaofficial
@AmaderPatrika