শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
এতিম ৫ কন্যার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের পাশে সরকার : তথ্যপ্রযুক্তি মন্ত্রী পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র শান্তি : স্থানীয় সরকার মন্ত্রী দেশের সর্বস্তরের মানুষের কাছে প্রযুক্তি ও সেবা পৌঁছে দিতে হবে: ড. মুহাম্মদ ইউনূস আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গর্ভেশ্বরী শ্মশান কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০ পিচ ট্যাপেন্টাডলসহ নারীসহ গ্রেপ্তার ২ দর্শনায় পাখিভ্যানে মাদক পাচারের চেষ্টা, ৬৮ বোতল এসকাপ সিরাপ উদ্ধার
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গর্ভেশ্বরী শ্মশান কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের
/ ১১ বার
প্রকাশিত : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

মাসুদুর রহমান, জেলা প্রতিনিধি দিনাজপুর:

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের গর্ভেশ্বরী শ্মশান কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি।

শুক্রবার (২ অক্টোবর) রাতে দিনাজপুরের গর্ভেশ্বরী শ্মশান প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তিনি শ্মশান কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় এলাকার বিভিন্ন উন্নয়ন ও সমস্যা নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, জেলা বিএনপির সদস্য ও দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আলহাজ্ব মোস্তফা কামাল মিলন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবাশীষ ভট্টাচার্য। সঞ্চালনা করেন ৬ নম্বর ওয়ার্ড পৌর বিএনপির সাধারণ সম্পাদক জালাল হোসেন। এ সময় অন্যান্য নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনায় রাস্তাঘাটের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, হাসপাতাল, স্কুল সরকারিকরণসহ বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া মন্দিরের উন্নয়ন কাজের জন্য সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম ১ লাখ ৬০ হাজার টাকা প্রদানের প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের পাশাপাশি দিনাজপুরের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ