শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
এতিম ৫ কন্যার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের পাশে সরকার : তথ্যপ্রযুক্তি মন্ত্রী পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র শান্তি : স্থানীয় সরকার মন্ত্রী দেশের সর্বস্তরের মানুষের কাছে প্রযুক্তি ও সেবা পৌঁছে দিতে হবে: ড. মুহাম্মদ ইউনূস আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গর্ভেশ্বরী শ্মশান কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০ পিচ ট্যাপেন্টাডলসহ নারীসহ গ্রেপ্তার ২ দর্শনায় পাখিভ্যানে মাদক পাচারের চেষ্টা, ৬৮ বোতল এসকাপ সিরাপ উদ্ধার
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
মোদকবাড়ির মোড়ে ২.২০ শতক জায়গা উদ্ধারে জেলা পরিষদের উদ্যোগ
/ ৩৩ বার
প্রকাশিত : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ২:১০ অপরাহ্ন

মোঃ জহির উল্লাহ, ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া শহরের গুরুত্বপূর্ণ মোদকবাড়ির মোড়ে জেলা পরিষদের জায়গা উদ্ধারে অভিযান পরিচালনা করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম।

আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা পরিষদের সার্ভেয়ারকে সঙ্গে নিয়ে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে জায়গাটি সরেজমিনে পরিদর্শন করেন এবং জেলা পরিষদের জায়গার সীমানা নির্ধারণের কার্যক্রম পরিচালনা করেন।

জানা যায়, মোদকবাড়ির মোড় এলাকায় জেলা পরিষদের ২.২০ শতক জায়গা দীর্ঘদিন ধরে দখল করে সেখানে বাড়িঘর নির্মাণ করে বসবাস করে আসছিলেন স্থানীয় কয়েকজন। বিষয়টি জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলামের নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি গুরুত্বের সঙ্গে নেন এবং জেলা পরিষদের জায়গা উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেন।

এরই ধারাবাহিকতায় বুধবার সকালে জেলা পরিষদের সার্ভেয়ারকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে জায়গাটির পরিমাপ ও সীমানা নির্ধারণের কাজ শুরু করা হয়। এ সময় জেলা পরিষদের জায়গা দখলমুক্ত করে সরকারি সম্পত্তি সংরক্ষণের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান প্রশাসক।

জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম বলেন, জেলা পরিষদের কোনো জায়গা অবৈধভাবে দখল করে রাখার সুযোগ নেই। সরকারি সম্পত্তি রক্ষায় নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উন্নয়ন ও জনস্বার্থের কাজে কোনো ধরনের অনিয়ম বা অবৈধ দখল মেনে নেওয়া হবে না। তিনি আরও বলেন, জেলা পরিষদের অধীনস্থ জায়গাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জায়গাটি নিয়ে নানা ভোগান্তি ও জটিলতা ছিল। জেলা পরিষদ কর্তৃপক্ষের উদ্যোগে জায়গাটি উদ্ধারের কার্যক্রম শুরু হওয়ায় তারা বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন। জেলা পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি সম্পত্তি রক্ষা এবং জনস্বার্থ নিশ্চিত করতে অবৈধ দখলের বিরুদ্ধে প্রয়োজনীয় অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ