শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
এতিম ৫ কন্যার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের পাশে সরকার : তথ্যপ্রযুক্তি মন্ত্রী পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র শান্তি : স্থানীয় সরকার মন্ত্রী দেশের সর্বস্তরের মানুষের কাছে প্রযুক্তি ও সেবা পৌঁছে দিতে হবে: ড. মুহাম্মদ ইউনূস আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গর্ভেশ্বরী শ্মশান কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০ পিচ ট্যাপেন্টাডলসহ নারীসহ গ্রেপ্তার ২ দর্শনায় পাখিভ্যানে মাদক পাচারের চেষ্টা, ৬৮ বোতল এসকাপ সিরাপ উদ্ধার
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
সাইবার বুলিংয়ের প্রতিবাদে নীলফামারীতে ছাত্রজনতার মানববন্ধন ও বিক্ষোভ
/ ২ বার
প্রকাশিত : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

আরিফুল ইসলাম আরিফ নীলফামারী প্রতিনিধি।

সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার বুলিং ও হয়রানির প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় নীলফামারী শহরের চৌরঙ্গী মোড়ে এ কর্মসূচি পালন করে নীলফামারীর সর্বস্তরের ছাত্রজনতা।
​জানা গেছে, নীলফামারী অনলাইন শপ’ নামের একটি ফেসবুক পেইজে চলমান সাইবার বুলিংয়ের প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়।
​মানববন্ধনে বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কাউকে উদ্দেশ্যে করে অপমানজনক মন্তব্য, হয়রানি ও সাইবার বুলিংয়ের মতো কর্মকাণ্ড ব্যক্তিগত ও সামাজিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। এসব কর্মকাণ্ড বন্ধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি এর সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
​বক্তারা আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার করে ভবিষ্যতে কেউ যেন এ ধরনের কর্মকাণ্ড চালানোর সাহস না পায়, সেজন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
​উক্ত কর্মসূচিতে নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন ও মানববন্ধনে অংশ নেন।
​এসময় ওসি জিল্লুর রহমান বলেন, সাইবার বুলিংয়ের বিরুদ্ধে পুলিশের সকল ইউনিটের সদস্যরা কাজ করছে। এই বিষয়ে দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ