শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
এতিম ৫ কন্যার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের পাশে সরকার : তথ্যপ্রযুক্তি মন্ত্রী পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র শান্তি : স্থানীয় সরকার মন্ত্রী দেশের সর্বস্তরের মানুষের কাছে প্রযুক্তি ও সেবা পৌঁছে দিতে হবে: ড. মুহাম্মদ ইউনূস আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গর্ভেশ্বরী শ্মশান কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০ পিচ ট্যাপেন্টাডলসহ নারীসহ গ্রেপ্তার ২ দর্শনায় পাখিভ্যানে মাদক পাচারের চেষ্টা, ৬৮ বোতল এসকাপ সিরাপ উদ্ধার
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
দর্শনায় পাখিভ্যানে মাদক পাচারের চেষ্টা, ৬৮ বোতল এসকাপ সিরাপ উদ্ধার
/ ৬ বার
প্রকাশিত : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

কাজী আলী আকবর, দর্শনা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দর্শনায় পাখিভ্যানে করে অভিনব কায়দায় মাদক পাচারের সময় ৬৮ বোতল এসকাপ (Escuf) সিরাপ উদ্ধার করেছে পুলিশ। তবে স্থানীয় মাদকবিরোধী কমিটির সদস্যদের উপস্থিতি টের পেয়ে চালানটি ফেলে পালিয়ে যায় বোরকা পরিহিত দুই নারী।
শুক্রবার (২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে দর্শনা থানার আকন্দবাড়িয়া গ্রামের তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিংনগর এলাকা থেকে একটি পাখিভ্যানে করে আকন্দবাড়িয়ার দিকে যাচ্ছিলেন বোরকা পরিহিত দুই নারী। তাদের চলাফেরা ও আচরণ সন্দেহজনক মনে হলে আকন্দবাড়িয়া মাদক নির্মূল কমিটির সদস্যরা তাদের গতিবিধির ওপর নজর রাখেন। বিষয়টি আঁচ করতে পেরে ওই দুই নারী দ্রুত পাখিভান থেকে ৬৮ বোতল এসকাপ সিরাপ ফেলে দিয়ে পাশের একটি গলির ভেতর দিয়ে পালিয়ে যান।
পরে স্থানীয় সচেতন যুবসমাজ ও মাদক নির্মূল কমিটির সদস্যরা বিষয়টি দর্শনা থানা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিত্যক্ত অবস্থায় থাকা ৬৮ বোতল এসকাপ সিরাপ উদ্ধার করে জব্দ করে।
স্থানীয়রা জানান, গ্রামীণ সড়ক ব্যবহার করে পাখিভ্যানে মাদক পরিবহনের এ ধরনের কৌশল নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। তবে স্থানীয়দের সচেতনতা ও তাৎক্ষণিক তৎপরতার কারণে মাদকের চালানটি গন্তব্যে পৌঁছানোর আগেই উদ্ধার করা সম্ভব হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদক বহনকারী দুই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ