ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
তোরা নিশ্চিহ্ন হয়ে যাবি বাংলাদেশ থেকে: সারজিসকে নীলা ইসরাফিল ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বৈঠক হাজারো মানুষের ঢলে চট্টগ্রামে মোশাররফ হোসেনের জানাজা, ‘জয় বাংলা’ স্লোগানে বিদায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, নতুন ভোটার যুক্ত ৬ লাখের বেশি টেকনোলজিস্ট ছাড়াই পরীক্ষানিরীক্ষা, সাবেক কর্মীর সিল-স্বাক্ষর জাল করে রিপোর্ট! কালীগঞ্জে হতদরিদ্রদের মাঝে ফজলুল হক মিলন (এমপির) ভিজিএফ চাল বিতরণ আলমডাঙ্গা ইউএনও মিজ্ পান্না আক্তারকে আলমডাঙ্গা প্রেসক্লাবের বিদায়ী সংবর্ধনা দিনাজপুরে কলেজছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি কুড়িগ্রাম থেকে গ্রেফতার আইডিইবি দিনাজপুর জেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন শিলচরের রামনগর আইএসবিটির সামনে ভয়াবহ দুর্ঘটনা, ১জন নিহত 

মাগুরায় শালিখায় ৫ বছরের সৎ ছেলেকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম, থানায় অভিযোগ

নাজমুল হাসান, মাগুরা ​ক্রাইম রিপোর্টার: 
  • আপডেট সময় : ১০:২৮:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ১০৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাগুরার শালিখা উপজেলায় ৫ বছরের এক শিশু সন্তানকে লোহার হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে তার সৎ মায়ের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা মো: মিকাইল শেখ ( ৩০) বাদী হয়ে শালিখা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগপত্র সূত্রে জানা গেছে, শালিখা উপজেলার তালখড়ি গ্রামের বাসিন্দা মো: মিকাইল শেখের প্রথম স্ত্রী চার বছর আগে চলে যাওয়ার পর তিনি পিনজিরা খাতুন (২৫) নামক এক নারীকে দ্বিতীয় বিবাহ করেন। মিকাইল শেখের প্রথম পক্ষের ৫ বছরের একটি পুত্র সন্তান রয়েছে, যার নাম নূর মোহাম্মদ।
​অভিযোগে উল্লেখ করা হয়, বিবাহের পর থেকেই সৎ মা পিনজিরা খাতুন শিশু নূর মোহাম্মদের ওপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গত ০৬ মে ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৫টার সময় পিনজিরা খাতুন তুচ্ছ ঘটনা কেন্দ্র শিশুটিকে লোহার হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/08/গাজীপুরে-মাদক-ও-নগদ-টাকাস/

​ভুক্তভোগী পিতা জানান, বিষয়টি নিয়ে তিনি পিনজিরা খাতুনের বোন তানজিরা খাতুন ও পিতা শফিয়ার গাজীকে জানালে তারা কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো মোবাইল ফোনে মিকাইল শেখকে অকথ্য ভাষায় গালিগালাজ ও বিভিন্ন ধরণের হুমকি প্রদান করেন। এই ঘটনায় পিনজিরা খাতুনসহ তার পরিবারের আরও দুই সদস্যকে বিবাদী করে শালিখা থানায় অভিযোগ জমা দেওয়া হয়েছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/08/ছাতকে-এক-রাতেই-১৫শ-মোরগ-ক্/

প্রত্যক্ষদর্শী হিসেবে উজালা খাতুন ও অরবিন্দসহ প্রতিবেশীরা এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ​ভুক্তভোগী পিতা মিকাইল শেখ তার শিশু সন্তানের ওপর এমন নৃশংস হামলার সুষ্ঠু বিচার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাগুরায় শালিখায় ৫ বছরের সৎ ছেলেকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম, থানায় অভিযোগ

আপডেট সময় : ১০:২৮:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬