ঢাকা ১০:২৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আগুন থেকে বাঁচতে ভবন থেকে ঝাঁপ, লখনৌতে নিহত ১১ আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য চোরাইকৃত মোটরসাইকেলসহ গ্রেফতার পদ্মা নদীতে চাঁদাবাজির সময় দুই যুবক আটক, নগদ টাকা ও ট্রলার জব্দ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফল, ৬০ দিনের রোডম্যাপে সমঝোতা: শেহবাজ শরিফ আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী বিতর্কের মুখে তিন ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর বিচারাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র: খন্দকার মোঃ আছাদুজ্জামান ২৩ জুন সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে এনসিপি নজরুল বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ মাদারীপুরে চলাচলের পথ বন্ধের অভিযোগে সরকারি কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষের বিরুদ্ধে মামলা

কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে চলছে তদন্ত

মোঃ জাহিদ তালুকদার, কলাপাড়া, পটুয়াখালী প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০১:৩২:৩৯ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬ ১১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ভাড়া বাসা থেকে মেহেরুন্নেছা উর্মি (২৮) নামে এক নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (০২ মে) ভোররাতে টিয়াখালী ইউনিয়ন এর পশ্চিম বাদুরতলী গ্রামে ভাড়া বাসার তৃতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত উর্মি বাউফল উপজেলার ইন্দ্রপুর গ্রামের বাসিন্দা এবং বহিষ্কৃত পুলিশ সদস্য মহিববুর রহমান বাপ্পীর স্ত্রী। তিনি কলাপাড়া থানা পুলিশ-এ কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/02/সিরাজগঞ্জে-অটোভ্যানচাল-2/

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় আট মাস আগে স্বামী বাপ্পী, দেড় বছরের ছেলে ফারদিন ও চার বছরের মেয়ে ফারিস্তাকে নিয়ে উর্মি ওই এলাকার আমিরুল ইসলামের পাঁচতলা ভবনের তৃতীয় তলায় ভাড়া বাসায় ওঠেন। পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ লেগে থাকত বলে জানা যায়।
শুক্রবার (০১ মে) দিবাগত রাত দেড়টার দিকে বাপ্পী থানায় খবর দেন যে, তার স্ত্রী ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভোররাতে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/01/মৌলভীবাজারে-হাতে-র-ক্তের/

কলাপাড়া অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান, ঘটনার পর নিহতের স্বামী ও দুই সন্তানকে থানায় নিয়ে আসা হয়েছে। শিশু দুটিকে আপাতত থানার পক্ষ থেকে দেখভাল করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে চলছে তদন্ত

আপডেট সময় : ০১:৩২:৩৯ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬