আলমডাঙ্গায় জামায়াতের দুই দিনব্যাপী শিক্ষা শিবির
- আপডেট সময় : ০৩:২০:১৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর উদ্যোগে দুই দিনব্যাপী একটি শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের বাছাইকৃত কর্মীদের অংশগ্রহণে আয়োজিত এই শিবিরে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, আদর্শিক চর্চা এবং দায়িত্বশীলতা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। গত ১০ এপ্রিল শুক্রবার সন্ধ্যা ৭টায় শুরু হয়ে শনিবার বিকেল ৬টা পর্যন্ত চলা এ শিবিরে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের তারবিয়াত বিভাগের সেক্রেটারি বিলাল হুসাইন।
শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা নায়েবে আমীর ও দামুড়হুদা উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, জামায়াতে ইসলামীর সংগঠন পরিচালনা মূলত দুটি গুরুত্বপূর্ণ গ্রন্থ—সংগঠন পদ্ধতি ও গঠনতন্ত্র—এর ওপর ভিত্তি করে পরিচালিত হয়। দায়িত্বশীলরা যদি এসব বিষয়ে গভীর জ্ঞান অর্জন করে তা বাস্তব কাজে প্রয়োগ করতে পারেন, তবে তারা দক্ষ ও কার্যকর সংগঠকে পরিণত হবেন। তিনি আরও বলেন, সমাজ থেকে চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতিসহ সকল ধরনের অন্যায় দূর করতে কুরআন-হাদিসের চর্চা বাড়ানো জরুরি। একইসঙ্গে সাংগঠনিক প্রজ্ঞা ও নৈতিক মূল্যবোধ কাজে লাগিয়ে একটি আদর্শ সমাজ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/12/সিরাজগঞ্জ-জেলা-ইটভাটা-মা/
এ সময় তিনি সংগঠনের চার দফা কর্মসূচি নিয়েও বিস্তারিত আলোচনা করেন। শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, জেলা সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসাইন, জেলা আইন আদালত সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুল, পৌর আমীর মাহের আলী, উপজেলা নায়েবে আমীর ইউসুফ আলী মাস্টার, পৌর নায়েবে আমীর মাওলানা জুলফিকার আলী এবং উপজেলা সেক্রেটারি মামুন রেজা। দুই দিনব্যাপী এই শিক্ষা শিবিরে অংশগ্রহণকারী কর্মীদের মাঝে আদর্শিক চেতনা জাগ্রত করার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।






















