ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

বিজেপির জয়ে বিএনপি নেতার অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৫৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর দলটিকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, পশ্চিমবঙ্গে বিজেপির এই বিজয় বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে সহায়ক হবে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/06/ডিএসসিসি-মেয়র-নির্বাচনে/

তিনি বিশেষভাবে তিস্তা পানি বণ্টন চুক্তির প্রসঙ্গ তুলে ধরে বলেন, অতীতে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই চুক্তি বাস্তবায়নে বাধা ছিলেন বলে ধারণা করা হতো। এখন বিজেপি ক্ষমতায় আসায় বাংলাদেশ ও ভারতের কেন্দ্রীয় সরকারের মধ্যে দীর্ঘদিনের আলোচিত তিস্তা চুক্তি বাস্তবায়নের নতুন সম্ভাবনা তৈরি হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।

হেলাল বলেন, নতুন নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার এবং ভারতের কেন্দ্রীয় সরকার চাইলে তিস্তা প্রকল্প বাস্তবায়নে ইতিবাচক অগ্রগতি সম্ভব।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/06/নিজামীপুত্র-নাদিমুর-রহমা/

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের সাম্প্রতিক নির্বাচনে দীর্ঘদিনের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে পেছনে ফেলে বিজেপি বড় ধরনের রাজনৈতিক সাফল্য অর্জন করেছে। বিশ্লেষকদের মতে, এই পরিবর্তন শুধু রাজ্য রাজনীতিতেই নয়, বাংলাদেশ-ভারত সম্পর্ক এবং আঞ্চলিক ভূ-রাজনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

নিউজটি শেয়ার করুন

বিজেপির জয়ে বিএনপি নেতার অভিনন্দন

আপডেট সময় : ১২:৫৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬