ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি মাসুদ পারভেজ রাসেল দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ২,২১৬ টাকা বৃদ্ধি উতরপ্রদেশের যমুনায় নৌকাডুবি! নিখোঁজ ৬ হাউসপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি মাসুদ পারভেজ রাসেল ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ আধুনিক ডেইরি ব্যবস্থাপনায় নারী খামারিদের প্রশিক্ষণ দিল ব্র্যাক ‘প্রথম ভালোবাসা নিয়ে ভাইরাল হতে চাই না,’ জানালেন তানজিয়া জামান মিথিলা মেরির মূর্তি অবমাননা বিজেপির জয়ে বিএনপি নেতার অভিনন্দন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

মোবাইল কোর্টের অভিযানে ১ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, ইউপি সদস্যের কারাদণ্ড

বশিরুল আলম, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা:
  • আপডেট সময় : ১১:৩০:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

মোবাইল কোর্টের অভিযানে ১ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের আমিরপুর গ্রামে মোবাইল কোর্টের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ডিজেল জব্দ করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল ২০২৬) পরিচালিত এ অভিযানে শাহিনুর ইসলাম নামে এক ইউপি সদস্যের বাড়ি থেকে অবৈধভাবে মজুতকৃত ১,০০০ লিটার (৫ ব্যারেল) ডিজেল উদ্ধার করা হয়।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/16/গাজীপুরে-জেলা-ছাত্রদল-নে/

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অভিযুক্ত শাহিনুর ইসলামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান চলাকালীন কিছু ব্যক্তি সরকারি কাজে বাধা প্রদান ও আক্রমণের চেষ্টা চালায় বলে জানা গেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
জব্দকৃত ডিজেলের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ টাকা।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/16/আলমডাঙ্গায়-যৌথ-বাহিনীর/

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকৃত এ জ্বালানি তেল সরকার নির্ধারিত মূল্যে সাধারণ গ্রাহকদের মাঝে বিক্রয় করা হবে, যাতে ভোক্তারা সরাসরি এর সুফল পেতে পারেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ মজুত ও কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

মোবাইল কোর্টের অভিযানে ১ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, ইউপি সদস্যের কারাদণ্ড

আপডেট সময় : ১১:৩০:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬