ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি মাসুদ পারভেজ রাসেল দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ২,২১৬ টাকা বৃদ্ধি উতরপ্রদেশের যমুনায় নৌকাডুবি! নিখোঁজ ৬ হাউসপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি মাসুদ পারভেজ রাসেল ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ আধুনিক ডেইরি ব্যবস্থাপনায় নারী খামারিদের প্রশিক্ষণ দিল ব্র্যাক ‘প্রথম ভালোবাসা নিয়ে ভাইরাল হতে চাই না,’ জানালেন তানজিয়া জামান মিথিলা মেরির মূর্তি অবমাননা বিজেপির জয়ে বিএনপি নেতার অভিনন্দন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

আলমডাঙ্গায় উত্তেজনা: ছাত্রদল নেতাকে আটকে নির্যাতনের অভিযোগে বিক্ষোভ, হামলায় আহত ২

বশিরুল আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ১২:০৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬ ৮৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় খাদিমপুর ইউনিয়ন পরিষদকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। এক ছাত্রদল নেতাকে ইউনিয়ন পরিষদে আটকে রেখে নির্যাতনের অভিযোগ এবং পরবর্তীতে নেতাকর্মীদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভে ফেটে পড়েছে উপজেলা, পৌর ও কলেজ শাখার ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।ঘটনার প্রতিবাদে আলমডাঙ্গা শহরের প্রধান সড়কে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন আন্দোলনকারীরা। এতে বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভ। প্রধান অতিথির বক্তব্যে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জেরে খাদিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহিদুর রহমান জোয়াদ্দার লোটাসের সহযোগিতায় তাদের এক কর্মীকে সকাল ১০টা থেকে ১১টার মধ্যে ইউনিয়ন পরিষদে আটকে রেখে নির্যাতন করা হয়।তিনি দাবি করেন, বিষয়টি জানার পর ছাত্রদলের নেতাকর্মীরা ইউনিয়ন পরিষদে গেলে অভিযোগের সত্যতা পান। এ সময় চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে গেলে তিনি আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে গুলি করার হুমকি দেন। একই সঙ্গে তার অনুসারীরা ধারালো অস্ত্র নিয়ে হামলার প্রস্তুতি নেয় বলে অভিযোগ করেন তিনি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নেতাকর্মীরা সেখান থেকে সরে আসেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/30/দলিল-লেখক-সমিতির-নামে-অতি/

কিন্তু সেখানেই পরিস্থিতির অবসান হয়নি। অভিযোগ রয়েছে, পরে চেয়ারম্যানের পক্ষ থেকে আরও লোকজন এনে ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। এতে উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা এবং কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাইফ গুরুতর আহত হন। ধারালো অস্ত্রের আঘাতে আহত এই দুই নেতাকে প্রথমে স্থানীয় ক্লিনিকে এবং পরে অবস্থার অবনতি হলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সমাবেশে আরও বক্তব্য দেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক চৌধুরী জাহাঙ্গীর আলম বাবু, পৌর যুবদলের আহ্বায়ক নাজিম মোল্লা, যুগ্ম আহ্বায়ক আব্দুর কাদের এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজু আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল ইমরান রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, শুধু নির্যাতন নয়—অস্ত্র প্রদর্শন, হামলা এবং মোটরসাইকেল ভাঙচুরের ঘটনাও ঘটেছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/30/আলমডাঙ্গা-আদর্শ-সরকারি-প/

ঘটনাটি এলাকায় রাজনৈতিক অস্থিরতা ও উদ্বেগ তৈরি করেছে। স্থানীয়দের মতে, দ্রুত নিরপেক্ষ তদন্ত এবং আইনগত ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

নিউজটি শেয়ার করুন

আলমডাঙ্গায় উত্তেজনা: ছাত্রদল নেতাকে আটকে নির্যাতনের অভিযোগে বিক্ষোভ, হামলায় আহত ২

আপডেট সময় : ১২:০৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬