কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে চলছে তদন্ত
- আপডেট সময় : ০১:৩২:৩৯ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬ ৯৯ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ভাড়া বাসা থেকে মেহেরুন্নেছা উর্মি (২৮) নামে এক নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (০২ মে) ভোররাতে টিয়াখালী ইউনিয়ন এর পশ্চিম বাদুরতলী গ্রামে ভাড়া বাসার তৃতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত উর্মি বাউফল উপজেলার ইন্দ্রপুর গ্রামের বাসিন্দা এবং বহিষ্কৃত পুলিশ সদস্য মহিববুর রহমান বাপ্পীর স্ত্রী। তিনি কলাপাড়া থানা পুলিশ-এ কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/02/সিরাজগঞ্জে-অটোভ্যানচাল-2/
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় আট মাস আগে স্বামী বাপ্পী, দেড় বছরের ছেলে ফারদিন ও চার বছরের মেয়ে ফারিস্তাকে নিয়ে উর্মি ওই এলাকার আমিরুল ইসলামের পাঁচতলা ভবনের তৃতীয় তলায় ভাড়া বাসায় ওঠেন। পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ লেগে থাকত বলে জানা যায়।
শুক্রবার (০১ মে) দিবাগত রাত দেড়টার দিকে বাপ্পী থানায় খবর দেন যে, তার স্ত্রী ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভোররাতে মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/01/মৌলভীবাজারে-হাতে-র-ক্তের/
কলাপাড়া অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান, ঘটনার পর নিহতের স্বামী ও দুই সন্তানকে থানায় নিয়ে আসা হয়েছে। শিশু দুটিকে আপাতত থানার পক্ষ থেকে দেখভাল করা হচ্ছে।





















