ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
প্রায় এক দশক পর চীন সফরে ট্রাম্প কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ, ঢাকায় প্রতি বর্গফুট ৬২–৬৭ টাকা তৃণমূলকে সক্রিয় করতে মাঠে ফিরছে বিএনপি, লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি শুরু এনসিপি নেতা সারজিস আলমকে নিয়ে সাবেক নেত্রীর কঠোর মন্তব্য সংসদের সফলতা নির্ভর করবে কার্যকারিতার ওপর: মঈন খান শ্বাশুরির পরকীয়া ফাস করায় গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখে, স্বামী-শ্বাশুরি বাড়ি ছেড়ে উধাও রাজশাহীতে জম্বি মাদক আতঙ্ক বোদা উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী তালিকায় শিশির আসাদ দর্শনায় যুবদলের নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, থানায় মামলা চুয়াডাঙ্গা জেলা জিয়া মঞ্চের অর্থ সম্পাদক হলেন ইকরামুল হক সোহাগ

ফেনীতে গনভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মোয়াজ্জেম হোসেন মিলন, ফেনী জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৩১:০০ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেনীতে গণভোটের রায় বাস্তবায়নসহ জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার, জনদুর্ভোগ নিরসন, জ্বালানিসংকট সমাধান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলার উন্নতি এবং চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধের দাবিতে ফেনীতে ১১ দলীয় জোটের উদ্যোগে এক বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) বিকাল ৪টায় শহরের মিজান ময়দানে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবদুর রহীম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মুফতি আবদুল হান্নান।

প্রধান অতিথির বক্তব্যে মুফতি আবদুল হান্নান বলেন, “গণভোটের রায়ের প্রতি জনগণের স্পষ্ট সমর্থন থাকা সত্ত্বেও তা বাস্তবায়নে গড়িমসি করা হচ্ছে। দেশের জনগণ আজ নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা, জ্বালানি সংকটে বিপর্যস্ত এবং আইনশৃঙ্খলার অবনতিতে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে। আমরা অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী সংবিধান সংস্কারের জোর দাবি জানাচ্ছি।” তিনি আরও বলেন, “চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় জনগণকে সাথে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/03/প্রধানমন্ত্রীর-উন্নয়ন-ধ/

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আবু ইউছুফ, প্রচার ও মিডিয়া সম্পাদক আনম আব্দুর রহিম, খেলাফত মজলিশ ফেনী জেলা সভাপতি মাওলানা মোজাফফর আহমদ জাফরী, এনসিপির জেলা সদস্য সচিব শাহ ওয়ালি উল্যাহ মানিক, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেলা সেক্রেটারি মো. ইসমাইল এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট জামাল উদ্দিনসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ। এসময় বক্তারা আরো বলেন, দেশের বিদ্যমান সংকট নিরসনে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জ্বালানি সংকট সমাধান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এখন সময়ের দাবি।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/03/ডিমলায়-২৫কেজি-গাঁজাসহ-ম/

জনগণের ন্যায্য দাবি উপেক্ষা করা হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।” সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল মিজান ময়দান থেকে শুরু হয়ে শহরের কলেজ রোড়, ট্রাংকরোড় এস এস কে রোড় হয়ে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এসে শেষ হয়। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

নিউজটি শেয়ার করুন

ফেনীতে গনভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:৩১:০০ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬