বিহারে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে ট্রাকের সঙ্গে ভ্যানের সংঘর্ষে ৪ জন নিহত
- আপডেট সময় : ০৪:৫৩:২৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে
ভারতের বিহারে ভয়াবহ পথ দুর্ঘটনা। বিয়ে বাড়ি থেকে ফেরার পথে ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে মৃত্যু হল ৪ জনের। বুধবার (৬ মে) ভোরে মর্মান্তিক এই দুর্ঘটনাটি সংগঠিত হয়েছে ছাপরায় ডঃ পিএন সিং ডিগ্রি কলেজের সামনে। মৃতরা সকলেই উত্তরপ্রদেশের বালিয়া জেলার বাসিন্দা। অর্কেস্ট্রা পার্টির হয়ে বিয়ে বাড়ির গানবাজনা সেরে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/06/নিহত-শিক্ষার্থী-নাহিদা-স/
প্রশাসন সূত্রে প্রকাশ, মঙ্গলবার (৫ মে) রাতে বিয়ে বাড়ির অনুষ্ঠান সেরে উত্তরপ্রদেশের বালিয়া জেলায় ফিরছিলেন অর্কেস্ট্রা পার্টির সদস্যরা। পথে দ্রুতগতির একটি ট্রাক পিছন থেকে এসে ধাক্কামারে পিকআপ ভ্যানে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/06/ফার্মগেটে-মাইক্রোবাসে-আগ/
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তবে গাড়িটি এতটাই দুমড়ে মুচড়ে গিয়েছিল যে সেখান থেকে যাত্রীদের উদ্ধার করতে রীতিমতো বেগ পেতে হয় পুলিশকে্। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে যাওয়া হলে ৪ জনকে মৃত বলে ঘোষণা করা হয়। আহত ৬ জনের অবস্থা আশংকাজনক। তাঁদের ছাপরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পলাতক ট্রাক চালকের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।























