ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
প্রায় এক দশক পর চীন সফরে ট্রাম্প কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ, ঢাকায় প্রতি বর্গফুট ৬২–৬৭ টাকা তৃণমূলকে সক্রিয় করতে মাঠে ফিরছে বিএনপি, লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি শুরু এনসিপি নেতা সারজিস আলমকে নিয়ে সাবেক নেত্রীর কঠোর মন্তব্য সংসদের সফলতা নির্ভর করবে কার্যকারিতার ওপর: মঈন খান শ্বাশুরির পরকীয়া ফাস করায় গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখে, স্বামী-শ্বাশুরি বাড়ি ছেড়ে উধাও রাজশাহীতে জম্বি মাদক আতঙ্ক বোদা উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী তালিকায় শিশির আসাদ দর্শনায় যুবদলের নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, থানায় মামলা চুয়াডাঙ্গা জেলা জিয়া মঞ্চের অর্থ সম্পাদক হলেন ইকরামুল হক সোহাগ

আলমডাঙ্গার খামারে দানবাকৃতি মহিষ “রাজা বাবু”, দাম হাঁকা ১৫ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৫৬:৪০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ৯৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের শ্যামপুর গ্রামের একটি খামারে এখন প্রতিদিনই ভিড় করছেন উৎসুক মানুষজন। আর এই ভিড়ের মূল আকর্ষণ বিশাল আকৃতির দানবসদৃশ মহিষ “রাজা বাবু”। কুচকুচে কালো রঙ, সুউচ্চ দেহ, দীর্ঘ গঠন আর রাজকীয় উপস্থিতিতে মহিষটি ইতোমধ্যেই এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।দূর-দূরান্ত থেকে মানুষ শুধু একনজর “রাজা বাবু”-কে দেখতে ছুটে আসছেন। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার অনেকে বিস্ময়ভরা চোখে দেখছেন বিশাল আকৃতির এই মহিষটিকে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/11/কলাপাড়ায়-মেডিকেল-রিপ্র/

স্থানীয়দের ভাষ্য, এমন বড় ও সৌন্দর্যমণ্ডিত মহিষ এলাকায় সচরাচর দেখা যায় না। খামার মালিক আলম হোসেন জানান, প্রায় এক বছর আগে শখের বসে তিনি ৫ লাখ টাকা দিয়ে মহিষটি কিনে আনেন। শুরু থেকেই পরিকল্পনা ছিল, বিশেষ পরিচর্যার মাধ্যমে মহিষটিকে বড় করে কোরবানির ঈদে বিক্রির জন্য প্রস্তুত করা হবে।
তিনি বলেন,“আমার খামারে আরও চারটি মহিষ রয়েছে। তবে রাজা বাবুকে সবচেয়ে বেশি যত্নে বড় করেছি। তাকে দেখাশোনার জন্য আলাদা দুইজন লোক রাখা হয়েছে। প্রতিদিন প্রায় দেড় হাজার টাকার খাবার দেওয়া হয়। ছোলা, ভুট্টা, খৈল, ভুসি ও বিভিন্ন পুষ্টিকর খাদ্য নিয়মিত খাওয়ানো হয়।”

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/11/চুয়াডাঙ্গার-আমে-মিষ্টি/

খামারে গিয়ে দেখা যায়, রাজা বাবুর বিশাল শরীর আর শান্ত স্বভাব দর্শনার্থীদের মুগ্ধ করছে। খামারজুড়ে যেন উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। শিশু থেকে শুরু করে বৃদ্ধ—সব বয়সী মানুষই আগ্রহ নিয়ে দেখছেন এই দানবাকৃতি মহিষটিকে।আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে“রাজা বাবু”-কে প্রস্তুত করা হয়েছে বলে জানান খামার মালিক। তিনি মহিষটির দাম হাঁকিয়েছেন ১৫ লাখ টাকা। তার প্রত্যাশা, দীর্ঘদিনের শ্রম, যত্ন ও ভালোবাসার যথাযথ মূল্য পাবেন তিনি।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/11/ফেনীতে-মা-দিবসে-মাদকাসক্/

আলম হোসেন বলেন, “রাজা বাবু শুধু একটি মহিষ নয়, এটি আমার স্বপ্ন আর পরিশ্রমের ফল। আশা করছি, কোরবানির ঈদে ভালো দামেই বিক্রি হবে।”খামার মালিক আরও জানান, আগ্রহীরা চাইলে সরাসরি শ্যামপুর গ্রামের খামারে গিয়ে “রাজা বাবু”-কে দেখতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

আলমডাঙ্গার খামারে দানবাকৃতি মহিষ “রাজা বাবু”, দাম হাঁকা ১৫ লাখ টাকা

আপডেট সময় : ০২:৫৬:৪০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬