ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
প্রায় এক দশক পর চীন সফরে ট্রাম্প কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ, ঢাকায় প্রতি বর্গফুট ৬২–৬৭ টাকা তৃণমূলকে সক্রিয় করতে মাঠে ফিরছে বিএনপি, লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি শুরু এনসিপি নেতা সারজিস আলমকে নিয়ে সাবেক নেত্রীর কঠোর মন্তব্য সংসদের সফলতা নির্ভর করবে কার্যকারিতার ওপর: মঈন খান শ্বাশুরির পরকীয়া ফাস করায় গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখে, স্বামী-শ্বাশুরি বাড়ি ছেড়ে উধাও রাজশাহীতে জম্বি মাদক আতঙ্ক বোদা উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী তালিকায় শিশির আসাদ দর্শনায় যুবদলের নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, থানায় মামলা চুয়াডাঙ্গা জেলা জিয়া মঞ্চের অর্থ সম্পাদক হলেন ইকরামুল হক সোহাগ

হজযাত্রীদের সম্মানে মক্কায় হাসিবুল হক লিপুর হৃদয়ছোঁয়া আতিথেয়তা

বশিরুল আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গাঃ
  • আপডেট সময় : ১১:৪২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র হজ পালন করতে পৃথিবীর নানা প্রান্ত থেকে লাখো মুসল্লির সমাগম ঘটেছে ইসলাম ধর্মের প্রাণকেন্দ্র পবিত্র নগরী মক্কায়। সেই আবেগঘন পরিবেশে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে আগত হজযাত্রীদের পাশে দাঁড়িয়ে আন্তরিকতা, ভালোবাসা ও আপনত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সৌদি প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও চ্যানেল ডি’র চেয়ারম্যান মোহাঃ হাসিবুল হক (লিপু)।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/11/চুয়াডাঙ্গা-হাটবোয়ালিয/

প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও তিনি আলমডাঙ্গা থেকে হজে যাওয়া মুরুব্বি, আত্মীয়-স্বজন ও এলাকার মুসল্লিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। দূর প্রবাসের মাটিতে নিজ এলাকার পরিচিত মুখগুলোকে কাছে পেয়ে হজযাত্রীরাও হয়ে ওঠেন আবেগাপ্লুত। একে অপরের খোঁজখবর নেওয়া, দেশ ও এলাকার স্মৃতিচারণ এবং পবিত্র হজ সফলভাবে পালনের দোয়া-মোনাজাতে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/11/দিনাজপুরে-জমি-সংক্রান্ত/

হাসিবুল হক (লিপু) হজযাত্রীদের সম্মানে এক আন্তরিক নৈশভোজের আয়োজন করেন। সেখানে উপস্থিত সবার প্রতি তিনি আন্তরিক আপ্যায়ন করেন এবং হজের আনুষ্ঠানিকতা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় খোঁজখবর নেন। প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও নিজ এলাকার মানুষের প্রতি তার এই ভালোবাসা ও দায়বদ্ধতা উপস্থিত সকলের হৃদয় ছুঁয়ে যায়। অনুষ্ঠানে অংশ নেওয়া কয়েকজন হজযাত্রী বলেন, “বিদেশের মাটিতে এমন আন্তরিকতা সত্যিই ভোলার মতো নয়। হাসিবুল হক লিপু আমাদের আপনজনের মতো আগলে রেখেছেন। এতে প্রবাসেও নিজ এলাকার ভালোবাসা অনুভব করছি।”

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/11/মা-দিবসে-মায়ের-প্রতি-বিন/

হাসিবুল হক (লিপু) বলেন, “পবিত্র হজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। আলমডাঙ্গা থেকে আগত হজযাত্রীরা যেন সুন্দরভাবে হজ পালন করতে পারেন, তাদের পাশে থাকা আমার নৈতিক দায়িত্ব। সবার কাছে দোয়া চাই, যেন মানুষের জন্য কাজ করে যেতে পারি।”প্রবাসে থেকেও নিজ এলাকার মানুষের সঙ্গে আত্মার বন্ধন অটুট রাখার এই মানবিক উদ্যোগ ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে প্রবাসী ও স্থানীয় মহলে। অনেকেই মনে করছেন, মানুষের প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শনের মধ্য দিয়েই একজন মানুষ প্রকৃত অর্থে বড় হয়ে ওঠেন।

নিউজটি শেয়ার করুন

হজযাত্রীদের সম্মানে মক্কায় হাসিবুল হক লিপুর হৃদয়ছোঁয়া আতিথেয়তা

আপডেট সময় : ১১:৪২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬