কলকাতার তপসিয়ার বহুতলে বিধ্বংসী আগুনে মৃত ২
- আপডেট সময় : ০১:২৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ২১ বার পড়া হয়েছে
ফের কলকাতা শহরে ভয়াবহ অগ্নিকান্ড। তপসিয়ার জিজে খান রোডের একটি বহুতলে বিধ্বংসী আগুন লাগার ঘটনা ঘটে। ভয়াবহ এই ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩ জন। তাঁদের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। ফলে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশংকা।
স্থানীয় সূত্রে প্রকাশ, মঙ্গলবার (১২ মে) তপসিয়ার ৫০/১ জিজে খান রোডের ৪তলা একটি বিল্ডিংয়ের দোতলায় এই আগুন লাগে। মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় চারপাশ একেবারে ঢেকে যায়। বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/13/রায়গঞ্জে-স্কুলের-সেফটি/
ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন ছুটে আসে। দমকল আধিকারিকরা দ্রুত উদ্ধারের চেষ্টা করেন। আগুনের তীব্রতায় তা সম্ভব হয়নি। পরে দগ্ধ অবস্থায় ৫ জনকে উদ্ধার করে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা পরীক্ষা করে ২ জনকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনাস্থলে পুলিশ এবং প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেই জানানো হয়েছে।




















