ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
প্রায় এক দশক পর চীন সফরে ট্রাম্প কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ, ঢাকায় প্রতি বর্গফুট ৬২–৬৭ টাকা তৃণমূলকে সক্রিয় করতে মাঠে ফিরছে বিএনপি, লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি শুরু এনসিপি নেতা সারজিস আলমকে নিয়ে সাবেক নেত্রীর কঠোর মন্তব্য সংসদের সফলতা নির্ভর করবে কার্যকারিতার ওপর: মঈন খান শ্বাশুরির পরকীয়া ফাস করায় গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখে, স্বামী-শ্বাশুরি বাড়ি ছেড়ে উধাও রাজশাহীতে জম্বি মাদক আতঙ্ক বোদা উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী তালিকায় শিশির আসাদ দর্শনায় যুবদলের নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, থানায় মামলা চুয়াডাঙ্গা জেলা জিয়া মঞ্চের অর্থ সম্পাদক হলেন ইকরামুল হক সোহাগ

শিশুদের উচ্ছ্বাসে মুখর পুরাতন স্টেডিয়াম,

চুয়াডাঙ্গায় শেষ হলো প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬

বশিরুল আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গাঃ
  • আপডেট সময় : ১২:৩৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্ষুদে ফুটবলারদের প্রাণচাঞ্চল্য, দর্শকদের করতালি আর বিজয়ের আনন্দে মুখর হয়ে উঠেছিল চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম। দুই দিনব্যাপী আয়োজিত ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)-২০২৬’-এর বর্ণাঢ্য সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার (১২ মে) বিকেলে। সমাপনী

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব লুৎফুন নাহার। তিনি খেলা শেষে বিজয়ী দলগুলোর হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এসময় মাঠজুড়ে সৃষ্টি হয় আবেগঘন এক পরিবেশ। বিজয়ী ক্ষুদে খেলোয়াড়দের হাসিমাখা মুখ আর অভিভাবকদের উচ্ছ্বাস অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে। জেলা প্রশাসকের বক্তব্যে উঠে আসে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব। তিনি বলেন, বর্তমান প্রজন্মকে প্রযুক্তিনির্ভরতার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে গড়ে তুলতে হবে। খেলাধুলা শিশুদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/12/মিঠাপুকুরে-আ-লীগ-নেতার-জে/

টুর্নামেন্টে জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা দল অংশ নেয়। দুই দিনব্যাপী প্রতিযোগিতায় মাঠে দেখা যায় ক্ষুদে খেলোয়াড়দের দারুণ নৈপুণ্য ও লড়াকু মনোভাব। প্রতিটি ম্যাচে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসন, শিক্ষা বিভাগ, ক্রীড়া সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/12/ফেনীতে-বাসচাপায়-প্রাণ-গ/

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিশুদের প্রাণবন্ত উপস্থিতি ও আনন্দঘন মুহূর্তে পুরাতন স্টেডিয়াম যেন পরিণত হয় এক উৎসবের মিলনমেলায়।

নিউজটি শেয়ার করুন

শিশুদের উচ্ছ্বাসে মুখর পুরাতন স্টেডিয়াম,

চুয়াডাঙ্গায় শেষ হলো প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬

আপডেট সময় : ১২:৩৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬