রাঙ্গাবালীতে ৫১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও সেবনকারী আটক ২
- আপডেট সময় : ০১:১১:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের উত্তর চরমোন্তাজ গ্রাম থেকে ৫১ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী ও এক মাদক সেবনকারীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন— আলম মোল্লা (৫৫), পিতা মৃত জয়নাল মোল্লা এবং রাজিব মুন্সি (৩০), পিতা নুরু মুন্সি। তারা উভয়েই উত্তর চরমোন্তাজ গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই বেল্লাল হোসেনের নেতৃত্বে এ এসআই শ্যামল সঙ্গীয় ফোর্স সোমবার রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে উত্তর চরমোন্তাজ গ্রামে অভিযান পরিচালনা করে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/13/জীবননগরে-পাখিভ্যানের-ধাক/
অভিযানকালে চিহ্নিত মাদক ব্যবসায়ী আলম মোল্লার নিজ মালিকানাধীন ঘর থেকে ৫১ পিস ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় একজন মাদক ব্যবসায়ী ও একজন সেবনকারীকে আটক করে পুলিশ।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/13/চুয়াডাঙ্গায়-কোরবানির-জ/
এ বিষয়ে মোঃ জসিম উদ্দিন বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





















