ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
এনসিপি নেতা সারজিস আলমকে নিয়ে সাবেক নেত্রীর কঠোর মন্তব্য সংসদের সফলতা নির্ভর করবে কার্যকারিতার ওপর: মঈন খান শ্বাশুরির পরকীয়া ফাস করায় গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখে, স্বামী-শ্বাশুরি বাড়ি ছেড়ে উধাও রাজশাহীতে জম্বি মাদক আতঙ্ক বোদা উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী তালিকায় শিশির আসাদ দর্শনায় যুবদলের নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, থানায় মামলা চুয়াডাঙ্গা জেলা জিয়া মঞ্চের অর্থ সম্পাদক হলেন ইকরামুল হক সোহাগ আলমডাঙ্গায় মাইক্রোবাসে ডাকাতির অভিযোগ, চালককে ঘিরে রহস্য ও আপসের গুঞ্জন মাঠের দুরন্ত অপু থেকে রহস্যময় মৃত্যু আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ১

শ্বাশুরির পরকীয়া ফাস করায় গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখে, স্বামী-শ্বাশুরি বাড়ি ছেড়ে উধাও

ইসমাইল হোসেন পিয়াল, শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি :
  • আপডেট সময় : ১০:৩৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ৫২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্বাশুরির পরকিয়া দেখে ফাস করে দেওয়ায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বৃ- আঙ্গারু গ্রামের তাসলিমা খাতুন(২২) নামের এক গৃহবধূকে নির্যাতন ও শ্বাসরোধে হত্যার পর লাশ ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রেখে বাড়িঘর ফেলে উধাও হয়ে গেছে গৃহবধূর স্বামী ও শ্বাশুরি সহ পরিবারের সবাই।

বুধবার ( ১৩ মে) সকালে শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বৃ-আঙ্গারু গ্রামে এ নৃশংস হত্যার ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত শ্বাশুরি রহিমা খাতুন ও পরিবারের অন্য সদস্যরা বাড়িঘর ছেড়ে পালিয়ে য়াওয়ায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/13/রাজশাহীতে-জম্বি-মাদক-আতঙ/

নিহত গৃহবধূ তাসলিমা খাতুন (২২) বৃ-আঙ্গারু গ্রামের মমিনের ছেলে উজ্জ্বল হোসেনের স্ত্রী ও একই গ্রামের তাহের মন্ডলের মেয়ে। নিহতের বাবা তাহের মন্ডল ও এলাকাবাসী জানায়, গত ৮ বছর পূর্বে প্রেমের সম্পর্কের মাধ্যমে তাসলিমা ও উজ্জ্বলের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের দাম্পত্য জীবন ভালো ভাবেই চলছিল। তাদের সংসারে দুইটি সন্তান রয়েছে। সম্প্রতি তাসলিমা খাতুন তার শ্বাশুরি রহিমা খাতুনের পরকীয়া সম্পর্ক দেখে ফেলে পরিবারের সদস্যদের জানায়। এতে ক্ষুব্ধ হয়ে তার স্বামী, শ্বশুর ও শ্বাশুরি তার উপর নির্যাতন শুরু করে।

এই নির্যাতনের এক পর্যায়ে গত মঙ্গলবার (১২ মে) রাতে তাসলিমাকে শ্বাসরোধে হত্যার পর লাশ ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করে। কিন্তু নিহত গৃহবধূর শরীরে নির্যাতনের আলামত দেখে সবার মনে সন্দেহ শুরু হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সত্য ঘটনা ফাস হয়ে গেলে স্বামী, শ্বশুর, শ্বাশুরি সহ পরিবারের সবাই বাড়িঘর ফেলে উধাও হয়ে যায়। এ ঘটনা সবার মাঝে ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/13/বোদা-উপজেলা-চেয়ারম্যান/

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি (তদন্ত) নাজমুল কাদের জানান,নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশের গলার দাগ দেখে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটা আত্মহত্যা নয়। তবে ময়না তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে। তিনি আরও বলেন এ ঘটনায় নিহতের বাবা তাহের মন্ডল বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। #

নিউজটি শেয়ার করুন

শ্বাশুরির পরকীয়া ফাস করায় গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখে, স্বামী-শ্বাশুরি বাড়ি ছেড়ে উধাও

আপডেট সময় : ১০:৩৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬