শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গর্ভেশ্বরী শ্মশান কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০ পিচ ট্যাপেন্টাডলসহ নারীসহ গ্রেপ্তার ২ দর্শনায় পাখিভ্যানে মাদক পাচারের চেষ্টা, ৬৮ বোতল এসকাপ সিরাপ উদ্ধার কুলাউড়ায় মাদকবিরোধী অভিযানে কোডিন সিরাপ উদ্ধার, একজনের বিরুদ্ধে মামলা সাইবার বুলিংয়ের প্রতিবাদে নীলফামারীতে ছাত্রজনতার মানববন্ধন ও বিক্ষোভ ত্রিভুজের নতুন কমিটির সভাপতি অধ্যাপক ড. জিয়াউল হক, সাধারণ সম্পাদক ফাহিম আলমডাঙ্গা বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ৩১ অক্টোবর ২০২৬ নির্বাচনের তফসিল ঘোষণা ৮৩ বছর বয়সে শুটিংয়ে দুর্ঘটনার শিকার অমিতাভ বচ্চন শাহজাদপুর মহাশ্মশানে হোমযজ্ঞের মধ্য দিয়ে দত্তক গ্রহণ কথিত সীমানা পিলার ও প্রাচীন কয়েনের ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৪
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
পুষ্পবৃষ্টি আর স্লোগানে তারেক রহমানকে বরণ
/ ২৩ বার
প্রকাশিত : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে সোনারগাঁয়ের মেঘনা ঘাট—ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি। দলীয় পতাকা, ব্যানার ও ফুল নিয়ে তারা অপেক্ষা করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে।

বৃহস্পতিবার সকাল থেকেই নারায়ণগঞ্জের সাইনবোর্ড, শিমরাইল, কাঁচপুরসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে জড়ো হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। কারও হাতে দলীয় পতাকা, কারও হাতে ব্যানার। গাড়িবহর এগিয়ে আসতেই স্লোগান দিয়ে শুভেচ্ছা জানান তারা। বিভিন্ন স্থানে ফুলের মালা ও পুষ্পবৃষ্টির মাধ্যমে তারেক রহমানকে স্বাগত জানান নেতাকর্মীরা।

সাইনবোর্ড থেকে মেঘনা ঘাট পর্যন্ত মহাসড়কের বিভিন্ন পয়েন্টে গাড়িবহরকে ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সড়কের পাশে উৎসুক মানুষের উপস্থিতিও বাড়তে থাকে। এ সময় নারায়ণগঞ্জের বিএনপির সংসদ সদস্যরা স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন স্থানে উপস্থিত ছিলেন। দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও নিজ নিজ অবস্থান থেকে অভ্যর্থনায় অংশ নেন।

গাড়িবহর এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মহাসড়কের বিভিন্ন অংশে নেতাকর্মীরা ফুল ছিটিয়ে ও পুষ্পবৃষ্টি করে শুভেচ্ছা জানান। স্লোগান, দলীয় পতাকা আর ফুলেল শুভেচ্ছায় মুখর হয়ে ওঠে সাইনবোর্ড থেকে মেঘনা ঘাট পর্যন্ত দীর্ঘ সড়কপথ।

প্রসঙ্গত, এক দিনের সফরে ফেনীর উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকাল ৮টা ৩৬ মিনিটে গুলশানের বাসা থেকে সরকারপ্রধানের গাড়িবহর সড়কপথে যাত্রা শুরু করে।

Share this news as a Photo Card

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ
01 September 2026

পুষ্পবৃষ্টি আর স্লোগানে তারেক রহমানকে বরণ

dailyamaderpatrika.com |
amaderpatrikaofficial
@AmaderPatrika