রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন [gtranslate]
শিরোনামঃ
সাংবাদিকতার মূল শক্তি সত্য ও বস্তুনিষ্ঠতা: সময়ের সঙ্গে বাড়ছে দায়বদ্ধতা টক বড়ই চাষে কোটিপতি নিউ ইয়র্ক যাচ্ছেন আজ । বাংলাদেশের ‘গণতান্ত্রিক নবযাত্রা’ জাতিসংঘে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তেল-গ্যাস অনুসন্ধানে ইতালির কোম্পানিকে আমন্ত্রণ স্পিকারের ‘উগ্রবাদী সংগঠন’ গড়ার পরিকল্পনা থেকে মসজিদে বৈঠক : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে দায়িত্ব পালন অনেক বড় সম্মানের বিষয় : চীনা রাষ্ট্রদূত পঞ্চগড়ে সীমান্তের ৩৩ যুবক পেল ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণের সনদ হারিয়ে যাওয়া ৫৬টি মোবাইল ফোন হস্তান্তর গাজীপুরে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা। প্রতাপনগরে হুমকি দিয়ে ব্যবসায়ীর দোকান পুড়িয়ে দিল দুষ্কৃতকারীরা
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
গাজীপুরে কোরানের ২৮ হাফেজকে পাগড়ি পড়িয়ে সম্মাননা
/ ৩ বার
প্রকাশিত : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৮ অপরাহ্ন

গাজীপুর প্রতিনিধি

পবিত্র কোরআন হেফজ সম্পন্নকারী ২৮ জনকে পাগড়ি পরিয়ে সম্মাননা দিয়েছে গাজীপুরের একটি মাদ্রাসা প্রতিষ্ঠান।
গত শনিবার গাজীপুর মহানগরীর হাড়িনালে অবস্থিত ‘জামিয়া রহমানিয়া ইনস্টিটিউটের’ হিফজুল কোরআন বিভাগ থেকে তাদেরকে এ সম্মাননা দেয়া হয়। এর আগে এ উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গনে এ প্রতিষ্ঠান হাফেজ হওয়া কৃতি শিক্ষার্থীদের সম্মাননা এবং সংশ্লিষ্ট গুণীজনদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এতে গাজীপুর কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি আলহাজ্ব কামরুল ইসলাম নোমানী প্রধান অতিথি এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব রফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

হাফেজদের মধ্যে একজন দৈনিক সময়ের কাগজ পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি মনির হোসেন সরকারের ছেলে হাফেজ মুহাঃ আবু বকর সিদ্দীক মুবীন। সম্মাননা পাওয়া হাফেজরা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তাঁরা রহমানিযা মাদরাসায় এক থেকে চার বছর পর্যন্ত পড়ালেখা করেছেন।

অনুষ্ঠানে জামিয়া রহমানিয়া ইনস্টিটিউটের পরিচালক কমিটির সদস্য হাফেজ মাওলানা শামীম আহমেদ, মাদ্রাসার ওস্তাদগণ, কেন্দ্রীয় মসজিদের ইমামগণ ছাড়াও মাদ্রাসার শিক্ষার্থীদের অভিভাবক, মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পবিত্র কোরআন হিফজ সম্পন্নকারী ২৮ জন কৃতি হাফেজকে বিশেষ সম্মাননা জানানোর পাশাপাশি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও উত্তরোত্তর দ্বীনি খেদমতের সাফল্য কামনা করে দোয়া করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ