সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের প্রবাসী যুবকের মৃ”ত্যু আলমডাঙ্গায় আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় পাঁচটি রেলপথে যাত্রীবাহী ট্রেন চালুর দাবি ভারতের উত্তরাখন্ডের জোশীমঠের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ে ৬ জনেরই মৃত্যু  কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিশেষ কর্মসূচি আলমডাঙ্গা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০.৫৫ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় সাপ্তাহিক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত দর্শনায় ভাত খাওয়ার সময় গলায় আটকে প্রাণ গেল বৃদ্ধের শাহরুখের জন্মদিন ঘিরে ভক্তদের উন্মাদনা শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে পাঁচ প্রবাসীর মরদেহ
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
ভারতের উত্তরাখন্ডের জোশীমঠের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ে ৬ জনেরই মৃত্যু 
প্রকাশিত : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৬:০৯ অপরাহ্ন

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

ভারতের উত্তরাখন্ডের জোশীমঠের কাছে যাত্রীবাহী একটি হেলিকপ্টার ভেঙে পড়ে ৬ জনের মৃত্যু হয়েছে। যা আরও একবার এই পাহাড়ি রাজ্যে কপ্টার যাত্রার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে ছিল।

পরিসংখ্যান বলছে, ২০১৬ থেকে ২০২৬ – ১০ বছরে এখনও পর্যন্ত শুধু উত্তরাখন্ডেই ১৩টি হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে গত ৫ বছরে। এই নিয়ে ১০ বছরে হেলিকপ্টার দুর্ঘটনায় ২৭ জনের মৃত্যু হয়েছে। উত্তরাখন্ড শুনলেই চোখের সামনে ভেসে ওঠে একসুন্দর পাহাড়ি রাজ্য। দিকে দিকে উপত্যকা। কোথাও কোথাও বরফে ঢাকা সুন্দর দৃশ্য। আর কেদারনাথ, বদরীনাথ, যমুনোত্রী এবং গদোত্রী এই চার ধামের আকর্ষণে তীর্থযাত্রী থেকে সাধারণ পর্যটক বার বার ফিরে যান উত্তরাখন্ডে।

অনেক তীর্থ যাত্রীই এই চারধামে যাতায়াতের জন্য বেসরকারি হেলিকপ্টার পরিষেবা নেন। আকাশ থেকে বরফে ঢাকা উত্তরাখন্ডের ছবি উপভোগ করতে ও অনেকে হেলিকপ্টার ভাড়া করেন। তবে সেই হেলিকপ্টার যাত্রীই এখন আতংকের কারণ হয়ে দাঁড়াচ্ছে। উঠছে নিরাপত্তা নিয়ে ও প্রশ্ন।

শুক্রবার বদরীনাথ থেকে ৫ তীর্থযাত্রীকে নিয়ে ফেরার পথে জোশীমঠের কাছে ভেঙে পড়ার ঘটনা সেই প্রশ্ন আবার একবার উস্কে দিয়েছে। কোনও কোনও দুর্ঘটনায় হয়েছে প্রাণহানি। আবার কখনও যাত্রীদের জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। এই দুর্ঘটনাগুলির মধ্যে ৫টি অত্যন্ত ভয়াবহ ছিল। শুধু উত্তরাখন্ড নয়, মহারাষ্ট্র বা ছত্তীশগড়ে ও একাধিক কপ্টার দুর্ঘটনার খবর মিলেছে। গত ১০ বছরে দেশজুড়ে হওয়া হেলিকপ্টার দুর্ঘটনায় ৩৬ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ২৭ জনের মৃত্যু হয়েছে উত্তরাখন্ডেই।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ