সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের প্রবাসী যুবকের মৃ”ত্যু আলমডাঙ্গায় আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় পাঁচটি রেলপথে যাত্রীবাহী ট্রেন চালুর দাবি ভারতের উত্তরাখন্ডের জোশীমঠের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ে ৬ জনেরই মৃত্যু  কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিশেষ কর্মসূচি আলমডাঙ্গা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০.৫৫ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় সাপ্তাহিক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত দর্শনায় ভাত খাওয়ার সময় গলায় আটকে প্রাণ গেল বৃদ্ধের শাহরুখের জন্মদিন ঘিরে ভক্তদের উন্মাদনা শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে পাঁচ প্রবাসীর মরদেহ
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
চুয়াডাঙ্গায় পাঁচটি রেলপথে যাত্রীবাহী ট্রেন চালুর দাবি
প্রকাশিত : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৬:১২ অপরাহ্ন

বশিরুল আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গা জেলাসহ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে পাঁচটি রেলপথ রুটে যাত্রীবাহী ট্রেন চালু এবং অফিস সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ট্রেনের সময়সূচি নির্ধারণের দাবি জানানো হয়েছে।

এ দাবিতে শনিবার চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চার উদ্যোগে রেলপথ মন্ত্রণালয়ের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। জেলা প্রশাসক লুৎফুন নাহারের মাধ্যমে এ স্মারকলিপি পাঠানো হয়।

স্মারকলিপিতে চুয়াডাঙ্গা জেলাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাধারণ মানুষ, চাকরিজীবী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের যাতায়াতের দুর্ভোগের বিষয়টি তুলে ধরা হয়েছে। পাশাপাশি পাঁচটি রেলপথ রুটে যাত্রীবাহী ট্রেন চালুর প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়েছে।

স্মারকলিপিতে আরও দাবি জানানো হয়, ট্রেনের সময়সূচি এমনভাবে নির্ধারণ করতে হবে, যাতে কর্মজীবী মানুষ নির্ধারিত সময়ে কর্মস্থলে পৌঁছাতে পারেন এবং দিনের কাজ শেষে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন। বিশেষ করে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অফিস সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ট্রেন চলাচলের ব্যবস্থা করা হলে সাধারণ যাত্রীদের ভোগান্তি অনেকটাই কমবে।

চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চার এ উদ্যোগ বাস্তবায়িত হলে শুধু চুয়াডাঙ্গা নয়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বৃহত্তর জনগোষ্ঠী রেল যোগাযোগের মাধ্যমে উপকৃত হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা। এলাকাবাসীর প্রত্যাশা, জনস্বার্থ ও আঞ্চলিক যোগাযোগব্যবস্থার উন্নয়নের বিষয়টি বিবেচনায় নিয়ে রেলপথ মন্ত্রণালয় দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ