শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
এতিম ৫ কন্যার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের পাশে সরকার : তথ্যপ্রযুক্তি মন্ত্রী পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র শান্তি : স্থানীয় সরকার মন্ত্রী দেশের সর্বস্তরের মানুষের কাছে প্রযুক্তি ও সেবা পৌঁছে দিতে হবে: ড. মুহাম্মদ ইউনূস আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গর্ভেশ্বরী শ্মশান কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০ পিচ ট্যাপেন্টাডলসহ নারীসহ গ্রেপ্তার ২ দর্শনায় পাখিভ্যানে মাদক পাচারের চেষ্টা, ৬৮ বোতল এসকাপ সিরাপ উদ্ধার
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
শাহজাদপুরে বড়াল নদীতে ডুবে যুবকের মর্মান্তিক মৃত্যু: ৭ ঘণ্টার চেষ্টায় লাশ উদ্ধার
/ ৯২ বার
প্রকাশিত : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০২ অপরাহ্ন
ইসমাইল হোসেন পিয়াল, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে বড়াল নদী পারাপারের সময় মৃগীরোগে আক্রান্ত হয়ে নদীতে পড়ে সজীব সরকার (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
​নিহত সজীব সরকার উপজেলার রাউতারা গ্রামের মজিদ সরকারের ছেলে।
​স্থানীয় সূত্র জানায়, সকালে নৌকাযোগে বড়াল নদী পার হওয়ার সময় মাঝনদীতে মুখ ধুতে যান সজীব। এ সময় তিনি আকস্মিক মৃগীরোগে আক্রান্ত হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে তলিয়ে যান। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে খবর দেন।
​সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় রাজশাহী থেকে আসা একদল ডুবুরি উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ ৭ ঘণ্টার টানা তল্লাশি শেষে নদী থেকে সজীবের নিথর দেহ উদ্ধার করতে সক্ষম হন ডুবুরি দলের সদস্যরা।
​এ ঘটনায় শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত যুবকের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ