শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
এতিম ৫ কন্যার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের পাশে সরকার : তথ্যপ্রযুক্তি মন্ত্রী পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র শান্তি : স্থানীয় সরকার মন্ত্রী দেশের সর্বস্তরের মানুষের কাছে প্রযুক্তি ও সেবা পৌঁছে দিতে হবে: ড. মুহাম্মদ ইউনূস আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গর্ভেশ্বরী শ্মশান কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০ পিচ ট্যাপেন্টাডলসহ নারীসহ গ্রেপ্তার ২ দর্শনায় পাখিভ্যানে মাদক পাচারের চেষ্টা, ৬৮ বোতল এসকাপ সিরাপ উদ্ধার
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
কুষ্টিয়ায় ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে কুষ্টিয়া পৌরসভার মশক নিধন ও পরিচ্ছন্নতা।
/ ৫৪ বার
প্রকাশিত : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

জুয়েল রানা স্টাফ রিপোর্টার কুষ্টিয়া।

প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচি অনুযায়ী ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে কুষ্টিয়া পৌরসভার উদ্যোগে শনিবার (১৯ সেপ্টেম্বর) বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানের আওতায় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় কার্যক্রম পরিচালিত হয়। এর মধ্যে রয়েছে—

১. নিশান মোড় থেকে মন্ডল তেল পাম্প পর্যন্ত
২. কেলেমন মাঠ হয়ে ই-ব্লক রাস্তা দিয়ে মেডিকেল পর্যন্ত
৩. চাদাগাড়া গোরস্থানের পশ্চিম পাশের রাস্তা
৪. নিশান মোড় থেকে ঈদগাহ পর্যন্ত
৫. হাউজিং ডি-ব্লক একতা মাঠের চারপাশ

এ সময় কুষ্টিয়া পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (উপসচিব) (সার্বিক, শিক্ষা ও আইসিটি এবং উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মোঃ মিজানুর রহমান উপস্থিত থেকে অভিযান পরিদর্শন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা রেশমা খাতুন, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ভূমি অধিগ্রহণ শাখা এবং রেভিনিউ মুন্সিখানা শাখা), পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদি হাসান, সহকারী প্রকৌশলী (পানি) সাবিনা ইসলাম, শহর পরিকল্পনাবিদ রানভীর আহমেদ এবং উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মোঃ জামিউল ইসলামসহ পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার প্রজননস্থল ধ্বংস এবং শহরের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ