শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
এতিম ৫ কন্যার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের পাশে সরকার : তথ্যপ্রযুক্তি মন্ত্রী পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র শান্তি : স্থানীয় সরকার মন্ত্রী দেশের সর্বস্তরের মানুষের কাছে প্রযুক্তি ও সেবা পৌঁছে দিতে হবে: ড. মুহাম্মদ ইউনূস আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গর্ভেশ্বরী শ্মশান কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০ পিচ ট্যাপেন্টাডলসহ নারীসহ গ্রেপ্তার ২ দর্শনায় পাখিভ্যানে মাদক পাচারের চেষ্টা, ৬৮ বোতল এসকাপ সিরাপ উদ্ধার
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
দর্শনায় পিতার ওপর অভিমান করে বিষপান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু
/ ৬৫ বার
প্রকাশিত : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৯ অপরাহ্ন

কাজী আলী আকবর, (চুয়াডাঙ্গা) দর্শনা প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গার দর্শনায় পিতার ওপর অভিমান করে বিষপানে আশরাফুল (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আশরাফুল দর্শনা থানার ছোটশলুয়া পশ্চিমপাড়ার মোহাম্মদ আলীর ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে পিতার সঙ্গে অভিমান করে আশরাফুল বিষপান করেন। বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।

আশরাফুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ছোটশলুয়া কবরস্থানে জানাজা শেষে আশরাফুলের দাফন সম্পন্ন করা হয়েছে।

তবে কী কারণে তিনি বিষপান করেছিলেন, সে বিষয়ে পরিবারের পক্ষ থেকে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ